গাজীপুরে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে আহত ১১ পুলিশ ও আনসার সদস্য

স
সদ্য সংবাদ ডেস্ক
২৫ নভেম্বর, ২০২৬ ১৫:৪৪:৩৯
ছবি: সংগৃহীত

ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের সিদ্ধান্ত মেনে না নিয়ে গাজীপুরে আবারও রাজপথে নেমেছেন পোশাকশ্রমিকেরা। বুধবার সকালে জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভের পর দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা এলাকায় সড়ক অবরোধ করেন তাঁরা। এ সময় শ্রমিকদের ছোড়া ইটপাটকেলের আঘাতে পুলিশ ও আনসার বাহিনীর ১১ সদস্য আহত হয়েছেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসেন বুধবার দুপুরে আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে বিক্ষোভ করেন পোশাকশ্রমিকেরা। একপর্যায়ে দুপুর ১২টার দিকে মহানগরীর সালনা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক আটকে অবস্থান নেন তাঁরা।

এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের সড়ক ছেড়ে দেওয়ার আহ্বান জানান। তবে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শ্রমিকদের সঙ্গে পুলিশ ও আনসার সদস্যদের সংঘর্ষ হয়। একপর্যায়ে শ্রমিকদের নিক্ষেপ করা ইটপাটকেলে বাহিনীর সদস্যরা আহত হন।

এ ছাড়া মহানগরীর মালিকের বাড়ি এলাকায়ও শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে এক পুলিশ সদস্য আহত হন। পরে আহত ব্যক্তিদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, সালনা এলাকায় ইটপাটকেলের আঘাতে পাঁচ পুলিশ সদস্য ও ছয় আনসার সদস্য আহত হয়েছেন। পাশাপাশি মালিকের বাড়ি এলাকায় আরও একজন পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শ্রমিকদের অবরোধের কারণে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গঙ্গা চুক্তির সময়সীমা শেষ হচ্ছে ডিসেম্বরে, নতুন চুক্তিতে পানির নিশ্চয়তা চায় বাংলাদেশ সদ্য. গোপালগঞ্জে থানায় আগুনের ঘটনায় অতিরিক্ত এসপি গ্রেপ্তার সদ্য. সচিবালয়ে একনেকের বৈঠক শুরু সদ্য. পাঁচ বিশেষায়িত শিশু হাসপাতালের কার্যক্রম শুরু হচ্ছে ডিসেম্বরে সদ্য. গ্রামীণ ব্যাংকে হামলার প্রতিবাদে আ.লীগকে সন্ত্রাসী ঘোষণার আহ্বান নাহিদের সদ্য. ১৩ ডিগ্রির ঘরে নামল তাপমাত্রা সদ্য. রোহিঙ্গাদের ওপর গণহত্যার রায় স্বীকৃতি দিল ১৪ দেশ সদ্য. বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী সদ্য. ২০২৫ সালে স্বজনদের হাতে প্রতি ঘণ্টায় ৫ নারী ও কন্যাশিশু নিহত: জাতিসংঘ সদ্য. কক্সবাজারে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ সদ্য. গঙ্গা চুক্তির সময়সীমা শেষ হচ্ছে ডিসেম্বরে, নতুন চুক্তিতে পানির নিশ্চয়তা চায় বাংলাদেশ সদ্য. গোপালগঞ্জে থানায় আগুনের ঘটনায় অতিরিক্ত এসপি গ্রেপ্তার সদ্য. সচিবালয়ে একনেকের বৈঠক শুরু সদ্য. পাঁচ বিশেষায়িত শিশু হাসপাতালের কার্যক্রম শুরু হচ্ছে ডিসেম্বরে সদ্য. গ্রামীণ ব্যাংকে হামলার প্রতিবাদে আ.লীগকে সন্ত্রাসী ঘোষণার আহ্বান নাহিদের সদ্য. ১৩ ডিগ্রির ঘরে নামল তাপমাত্রা সদ্য. রোহিঙ্গাদের ওপর গণহত্যার রায় স্বীকৃতি দিল ১৪ দেশ সদ্য. বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী সদ্য. ২০২৫ সালে স্বজনদের হাতে প্রতি ঘণ্টায় ৫ নারী ও কন্যাশিশু নিহত: জাতিসংঘ সদ্য. কক্সবাজারে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৫