গাজীপুরে সড়ক অবরোধের চেষ্টা, শ্রমিকদের সরাতে সাউন্ড গ্রেনেড

স
সদ্য সংবাদ ডেস্ক
২৬ নভেম্বর, ২০২৬ ১১:১১:১৩
ছবি: সংগৃহীত

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে চলমান অসন্তোষের মধ্যে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেছেন পোশাকশ্রমিকদের একটি দল। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে মিছিল নিয়ে মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের সরিয়ে দেয়।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, শ্রমিকেরা মিছিল নিয়ে সড়ক অবরোধের চেষ্টা করলে দ্রুত ব্যবস্থা নেয় পুলিশ। সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর তাঁরা মহাসড়ক ছেড়ে চলে যান। এ সময় সাময়িকভাবে যান চলাচলে বিঘ্ন ঘটলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এদিকে শ্রমিক অসন্তোষের প্রভাব পড়েছে জেলার বিভিন্ন শিল্পাঞ্চলে। কোনাবাড়ী, পল্লী বিদ্যুৎসহ আশপাশের কয়েকটি এলাকার পোশাক কারখানায় বৃহস্পতিবার নতুন করে ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি সদর উপজেলার বাঘের বাজার ও ভবানীপুর এবং শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি, বৈরাগীর চালা ও কেওয়া এলাকার বেশ কয়েকটি কারখানায় তিন দিনের ছুটি দেওয়া হয়েছে।

পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে ওঠার আশঙ্কায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং কারখানার উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক যুক্তরাষ্ট্রের সদ্য. গাজীপুরের কারখানায় ফিরছেন শ্রমিকেরা, মাঠে আইনশৃঙ্খলা বাহিনীর ৩২ প্লাটুন সদ্য. পুলিশ প্রশাসনে রদবদল, ৭ জেলায় নতুন এসপিসহ বদলি ১৪ কর্মকর্তা সদ্য. মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট সদ্য. ফ্যাসিবাদী আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. গঙ্গা চুক্তির সময়সীমা শেষ হচ্ছে ডিসেম্বরে, নতুন চুক্তিতে পানির নিশ্চয়তা চায় বাংলাদেশ সদ্য. গোপালগঞ্জে থানায় আগুনের ঘটনায় অতিরিক্ত এসপি গ্রেপ্তার সদ্য. ধানমন্ডিতে শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব আটক সদ্য. সচিবালয়ে একনেকের বৈঠক শুরু সদ্য. সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ডিবি হেফাজতে এএসপি রাকিবুল সদ্য. বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক যুক্তরাষ্ট্রের সদ্য. গাজীপুরের কারখানায় ফিরছেন শ্রমিকেরা, মাঠে আইনশৃঙ্খলা বাহিনীর ৩২ প্লাটুন সদ্য. পুলিশ প্রশাসনে রদবদল, ৭ জেলায় নতুন এসপিসহ বদলি ১৪ কর্মকর্তা সদ্য. মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট সদ্য. ফ্যাসিবাদী আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. গঙ্গা চুক্তির সময়সীমা শেষ হচ্ছে ডিসেম্বরে, নতুন চুক্তিতে পানির নিশ্চয়তা চায় বাংলাদেশ সদ্য. গোপালগঞ্জে থানায় আগুনের ঘটনায় অতিরিক্ত এসপি গ্রেপ্তার সদ্য. ধানমন্ডিতে শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব আটক সদ্য. সচিবালয়ে একনেকের বৈঠক শুরু সদ্য. সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ডিবি হেফাজতে এএসপি রাকিবুল