বিদ্যুৎ উপকেন্দ্রের বার্ষিক মেরামত ও রক্ষণাবেক্ষণ কার্যক্রমের কারণে আগামী শুক্র ও শনিবার (২৭ ও ২৮ নভেম্বর) রাজশাহী ও সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখবে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।
নেসকোর পৃথক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজশাহীর কাটাখালী ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন এলাকায় শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বার্ষিক মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অন্যদিকে, সিরাজগঞ্জের বাহিরগোলা ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন এলাকায় শনিবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত টানা ছয় ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।
সিরাজগঞ্জে বিদ্যুৎ সরবরাহ বন্ধের তালিকায় রয়েছে বাহিরগোলা রোড, মুজিব সড়ক, ডিসি অফিস রোড, থানা রোড, দরগাপট্টি বেপারীপাড়া, খান সাহেবের মাঠ, আরশীনগর, নতুন পোস্ট অফিস রোড, এসএস রোড, বড় বাজার, বাজার স্টেশন, মোক্তারপাড়া, বানিয়াপট্টি, ১ ও ২ নম্বর খলিফাপট্টি, পৌরসভা রোড, সারঘাট, শিক্ষা অফিস, সদর হাসপাতাল, কালীবাড়ি, গয়লা, একডালা, একডালা পুনর্বাসন, কোল গয়লা, বিএ কলেজ রোড, ফায়ার সার্ভিস রোড, ভিক্টোরিয়া কোয়ার্টার, দত্তবাড়ী ও দত্তবাড়ী ব্রিজ এলাকা।
এ ছাড়া কোবদাসপাড়া, রানীগ্রাম, রানীগ্রাম মধ্যপাড়া, কুশাহাটা, গুণেরগাঁতী, জানপুর, জানপুর ব্যাংকপাড়া, বাহিরগোলা গুড়ের বাজার, নতুন ভাঙ্গাবাড়ী, রহমতগঞ্জ, তেলকুপি, ধীতপুর আলাল, বহুলী, শালুয়াভিটা, খোকশাবাড়ী, ফকিরতলা ও নলিছাপাড়াসহ আশপাশের এলাকাতেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
নেসকো কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। সাময়িক এ ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।
সদ্য সংবাদ/এজে