গোপালগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যান পিনু গ্রেপ্তার

স
সদ্য সংবাদ ডেস্ক
২৬ নভেম্বর, ২০২৬ ১১:১৮:০০
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি বিএম হারুন-অর রশিদ পিনুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, রাত ২টা ৫০ মিনিটের দিকে অকোটেক্স গ্রুপের চেয়ারম্যান ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানের বাড়ি থেকে পিনুকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, নাশকতা, যৌথ বাহিনীর সদস্যদের হত্যার উদ্দেশ্যে হামলা, থানা ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং জনজীবন বিপর্যস্ত করার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের সময় তাঁর কাছ থেকে দুটি মুঠোফোন জব্দ করা হয়।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক যুক্তরাষ্ট্রের সদ্য. গাজীপুরের কারখানায় ফিরছেন শ্রমিকেরা, মাঠে আইনশৃঙ্খলা বাহিনীর ৩২ প্লাটুন সদ্য. পুলিশ প্রশাসনে রদবদল, ৭ জেলায় নতুন এসপিসহ বদলি ১৪ কর্মকর্তা সদ্য. মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট সদ্য. ফ্যাসিবাদী আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. গঙ্গা চুক্তির সময়সীমা শেষ হচ্ছে ডিসেম্বরে, নতুন চুক্তিতে পানির নিশ্চয়তা চায় বাংলাদেশ সদ্য. গোপালগঞ্জে থানায় আগুনের ঘটনায় অতিরিক্ত এসপি গ্রেপ্তার সদ্য. ধানমন্ডিতে শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব আটক সদ্য. সচিবালয়ে একনেকের বৈঠক শুরু সদ্য. সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ডিবি হেফাজতে এএসপি রাকিবুল সদ্য. বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক যুক্তরাষ্ট্রের সদ্য. গাজীপুরের কারখানায় ফিরছেন শ্রমিকেরা, মাঠে আইনশৃঙ্খলা বাহিনীর ৩২ প্লাটুন সদ্য. পুলিশ প্রশাসনে রদবদল, ৭ জেলায় নতুন এসপিসহ বদলি ১৪ কর্মকর্তা সদ্য. মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট সদ্য. ফ্যাসিবাদী আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. গঙ্গা চুক্তির সময়সীমা শেষ হচ্ছে ডিসেম্বরে, নতুন চুক্তিতে পানির নিশ্চয়তা চায় বাংলাদেশ সদ্য. গোপালগঞ্জে থানায় আগুনের ঘটনায় অতিরিক্ত এসপি গ্রেপ্তার সদ্য. ধানমন্ডিতে শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব আটক সদ্য. সচিবালয়ে একনেকের বৈঠক শুরু সদ্য. সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ডিবি হেফাজতে এএসপি রাকিবুল