ব্যালন ডি’অরে মেসির ভোট পেয়েছেন যেসব ফুটবলার, প্রকাশ তালিকা

স
সদ্য সংবাদ ডেস্ক
২৬ নভেম্বর, ২০২৬ ১০:২৩:১৯
ছবি: সংগৃহীত

ফুটবল মাঠে নিজের অসাধারণ নৈপুণ্যে বিশ্বজুড়ে কোটি ভক্তের মন জয় করেছেন লিওনেল মেসি। তবে ব্যক্তিগত পুরস্কারের ভোট দিতে গিয়ে কোন ফুটবলারদের এগিয়ে রেখেছেন আর্জেন্টাইন মহাতারকা, সেই তথ্যও এবার সামনে এসেছে। মেসির ভোট পাওয়া খেলোয়াড়দের তালিকায় রয়েছেন ১১ জন। তাদের মধ্যে চারজনই আর্জেন্টিনার।

ব্যালন ডি’অরের আয়োজক প্রতিষ্ঠান ‘ফ্রান্স ফুটবল’ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত ব্যালন ডি’অরের মূল বিভাগে ভোট দিয়েছেন মেসি। পাশাপাশি ২০২১ থেকে ২০২৬ সাল পর্যন্ত তরুণ ফুটবলারদের জন্য প্রবর্তিত কোপা ট্রফির ভোটেও অংশ নিয়েছেন তিনি।

মেসির ভোটে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছেন তার সাবেক বার্সেলোনা সতীর্থ আন্দ্রেস ইনিয়েস্তা। ২০১১ থেকে ২০১৫—টানা পাঁচ বছরই নিজের পছন্দের তালিকায় ইনিয়েস্তাকে রেখেছিলেন তিনি। এর মধ্যে দুবার তাকে প্রথম স্থানেও বেছে নেন মেসি। একই সময়ে জাভি হার্নান্দেজও একাধিকবার তার ভোট পেয়েছেন।

আর্জেন্টিনার চার ফুটবলার হলেন সার্জিও আগুয়েরো, আনহেল দি মারিয়া, হাভিয়ের মাশ্চেরানো ও আলেহান্দ্রো গারনাচো। আগুয়েরো দুবার মেসির ভোট পেয়েছেন। ব্যালন ডি’অরের মূল পুরস্কারের ভোটে ছিলেন আগুয়েরো, দি মারিয়া ও মাশ্চেরানো। আর গারনাচো জায়গা পেয়েছেন কোপা ট্রফির ভোটে।

২০১৪ সালের ব্যালন ডি’অরের ভোটে মেসির পছন্দের তালিকায় প্রথমে ছিলেন দি মারিয়া। দ্বিতীয় স্থানে ইনিয়েস্তা এবং তৃতীয় স্থানে মাশ্চেরানোকে রেখেছিলেন তিনি। উল্লেখ্য, নিয়ম অনুযায়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা খেলোয়াড়েরা যথাক্রমে পাঁচ, তিন ও এক পয়েন্ট পান।

কোপা ট্রফির ভোটেও মেসির পছন্দে কয়েকজন তরুণ তারকার নাম বারবার এসেছে। ২০২১ ও ২০২২ সালে তার তালিকায় ছিলেন পেদ্রি, নুনো মেন্দেস ও জুড বেলিংহ্যাম। ২০২৩ সালে প্রথম পছন্দ হিসেবে জামাল মুসিয়ালাকে বেছে নেন তিনি।

পরবর্তী তিন আসরেই মেসির প্রথম পছন্দ ছিলেন লামিনে ইয়ামাল। ২০২৬ সালের ভোটে ইয়ামালের পর দ্বিতীয় স্থানে পাউ কুবারসি এবং তৃতীয় স্থানে ইব্রাহিম মাজাকে রেখেছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। শেষ পর্যন্ত ৯৬-৯৪ ভোটের ব্যবধানে পাউ কুবারসিকে পেছনে ফেলে কোপা ট্রফি জেতেন ইয়ামাল।

মেসির প্রকাশিত ভোটের হিসাব বলছে, সাবেক সতীর্থদের প্রতি তার আস্থার পাশাপাশি নতুন প্রজন্মের ফুটবলারদের প্রতিও রয়েছে বিশেষ নজর।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক যুক্তরাষ্ট্রের সদ্য. পুলিশ প্রশাসনে রদবদল, ৭ জেলায় নতুন এসপিসহ বদলি ১৪ কর্মকর্তা সদ্য. মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট সদ্য. ফ্যাসিবাদী আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. গঙ্গা চুক্তির সময়সীমা শেষ হচ্ছে ডিসেম্বরে, নতুন চুক্তিতে পানির নিশ্চয়তা চায় বাংলাদেশ সদ্য. গোপালগঞ্জে থানায় আগুনের ঘটনায় অতিরিক্ত এসপি গ্রেপ্তার সদ্য. ধানমন্ডিতে শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব আটক সদ্য. সচিবালয়ে একনেকের বৈঠক শুরু সদ্য. সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ডিবি হেফাজতে এএসপি রাকিবুল সদ্য. গোপালগঞ্জ থেকে সরানো হচ্ছে দুই আন্তঃনগর ট্রেন সদ্য. বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক যুক্তরাষ্ট্রের সদ্য. পুলিশ প্রশাসনে রদবদল, ৭ জেলায় নতুন এসপিসহ বদলি ১৪ কর্মকর্তা সদ্য. মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট সদ্য. ফ্যাসিবাদী আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. গঙ্গা চুক্তির সময়সীমা শেষ হচ্ছে ডিসেম্বরে, নতুন চুক্তিতে পানির নিশ্চয়তা চায় বাংলাদেশ সদ্য. গোপালগঞ্জে থানায় আগুনের ঘটনায় অতিরিক্ত এসপি গ্রেপ্তার সদ্য. ধানমন্ডিতে শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব আটক সদ্য. সচিবালয়ে একনেকের বৈঠক শুরু সদ্য. সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ডিবি হেফাজতে এএসপি রাকিবুল সদ্য. গোপালগঞ্জ থেকে সরানো হচ্ছে দুই আন্তঃনগর ট্রেন