সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ডিবি হেফাজতে এএসপি রাকিবুল

স
সদ্য সংবাদ ডেস্ক
২৬ নভেম্বর, ২০২৬ ০২:২০:৪১
ছবি: সংগৃহীত

সরকারবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) রাকিবুল হাসানকে গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেওয়া হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাতে ডিবির একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমানে তিনি ডিবি হেফাজতে রয়েছেন। সদ্য সংবাদ/ এরআর

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তারা জানান, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা বিস্তারিত বলতে পারবেন। তবে ধারণা করা হচ্ছে, সম্প্রতি গোপালগঞ্জ জেলায় পুলিশের ওপর হামলা, থানায় আগুন দেওয়া ও অস্ত্র লুটসহ নাশকতার ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে তাঁকে হেফাজতে নেওয়া হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্টের আগে ৩৩তম বিসিএস ব্যাচের পুলিশ কর্মকর্তা রাকিবুল হাসান গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার হিসেবে দায়িত্বে ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর তাঁকে একটি জেলায় সংযুক্ত করা হয়। সর্বশেষ তিনি আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) সংযুক্ত ছিলেন।

এর আগে ৩৪তম বিসিএস ব্যাচের পুলিশ কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসানকেও গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। পরে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে বুধবার দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্যান্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে রয়েছেন।

তিনি বলেন, ‘কিছু কিছু পুলিশ কর্মকর্তা বা অন্যান্য বাহিনীতেও থাকতে পারে, যারা এসব ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত। আমরা তাঁদের সতর্ক করেছিলাম, যাতে সরকারি চাকরিতে থেকে কোনো ধরনের রাজনৈতিক সংশ্লিষ্টতা ছাড়াই তাঁরা দায়িত্ব পালন করেন এবং জনসেবায় নিয়োজিত থাকেন। এরপরও চরিত্রগত কারণে কোনো কর্মকর্তা বা সদস্য এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকতে পারেন। বিষয়টি আমাদের কঠোর নজরদারিতে রয়েছে। যাঁকে যেখানে চিহ্নিত করা হবে, তাঁর বিরুদ্ধে সেভাবেই ব্যবস্থা নেওয়া হবে।’

সদ্য সংবাদ/ এরআর

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক যুক্তরাষ্ট্রের সদ্য. পুলিশ প্রশাসনে রদবদল, ৭ জেলায় নতুন এসপিসহ বদলি ১৪ কর্মকর্তা সদ্য. মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট সদ্য. ফ্যাসিবাদী আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. গঙ্গা চুক্তির সময়সীমা শেষ হচ্ছে ডিসেম্বরে, নতুন চুক্তিতে পানির নিশ্চয়তা চায় বাংলাদেশ সদ্য. গোপালগঞ্জে থানায় আগুনের ঘটনায় অতিরিক্ত এসপি গ্রেপ্তার সদ্য. ধানমন্ডিতে শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব আটক সদ্য. সচিবালয়ে একনেকের বৈঠক শুরু সদ্য. সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ডিবি হেফাজতে এএসপি রাকিবুল সদ্য. গোপালগঞ্জ থেকে সরানো হচ্ছে দুই আন্তঃনগর ট্রেন সদ্য. বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক যুক্তরাষ্ট্রের সদ্য. পুলিশ প্রশাসনে রদবদল, ৭ জেলায় নতুন এসপিসহ বদলি ১৪ কর্মকর্তা সদ্য. মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট সদ্য. ফ্যাসিবাদী আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. গঙ্গা চুক্তির সময়সীমা শেষ হচ্ছে ডিসেম্বরে, নতুন চুক্তিতে পানির নিশ্চয়তা চায় বাংলাদেশ সদ্য. গোপালগঞ্জে থানায় আগুনের ঘটনায় অতিরিক্ত এসপি গ্রেপ্তার সদ্য. ধানমন্ডিতে শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব আটক সদ্য. সচিবালয়ে একনেকের বৈঠক শুরু সদ্য. সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ডিবি হেফাজতে এএসপি রাকিবুল সদ্য. গোপালগঞ্জ থেকে সরানো হচ্ছে দুই আন্তঃনগর ট্রেন