এনসিপি নেতার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা

স
সদ্য সংবাদ ডেস্ক
২৬ নভেম্বর, ২০২৬ ০৯:৫৯:১৪
ছবি: সংগৃহীত

নেত্রকোনা পৌর শহরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা মো. ফাহিম রহমান খান পাঠানের বাসায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে।

পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হোসেনপুর এলাকায় অবস্থিত ওই বাসায় ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে আগুন লাগে। এতে বারান্দার একটি কক্ষে থাকা কিছু আসবাবপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

ফাহিম রহমান খান পাঠান এনসিপির কেন্দ্রীয় বেসরকারি পেশাজীবী সহ-সম্পাদক। তিনি নেত্রকোনা-২ আসনে দলটির সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোরে বাসার বারান্দার একটি কক্ষে আগুন দেখতে পান ভেতরে থাকা লোকজন। তাঁরা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে স্থানীয় বাসিন্দারাও এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করেন।

এদিকে, অগ্নিসংযোগের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করে অভিযোগ করা হয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক যুক্তরাষ্ট্রের সদ্য. পুলিশ প্রশাসনে রদবদল, ৭ জেলায় নতুন এসপিসহ বদলি ১৪ কর্মকর্তা সদ্য. মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট সদ্য. ফ্যাসিবাদী আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. গঙ্গা চুক্তির সময়সীমা শেষ হচ্ছে ডিসেম্বরে, নতুন চুক্তিতে পানির নিশ্চয়তা চায় বাংলাদেশ সদ্য. গোপালগঞ্জে থানায় আগুনের ঘটনায় অতিরিক্ত এসপি গ্রেপ্তার সদ্য. ধানমন্ডিতে শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব আটক সদ্য. সচিবালয়ে একনেকের বৈঠক শুরু সদ্য. সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ডিবি হেফাজতে এএসপি রাকিবুল সদ্য. গোপালগঞ্জ থেকে সরানো হচ্ছে দুই আন্তঃনগর ট্রেন সদ্য. বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক যুক্তরাষ্ট্রের সদ্য. পুলিশ প্রশাসনে রদবদল, ৭ জেলায় নতুন এসপিসহ বদলি ১৪ কর্মকর্তা সদ্য. মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট সদ্য. ফ্যাসিবাদী আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. গঙ্গা চুক্তির সময়সীমা শেষ হচ্ছে ডিসেম্বরে, নতুন চুক্তিতে পানির নিশ্চয়তা চায় বাংলাদেশ সদ্য. গোপালগঞ্জে থানায় আগুনের ঘটনায় অতিরিক্ত এসপি গ্রেপ্তার সদ্য. ধানমন্ডিতে শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব আটক সদ্য. সচিবালয়ে একনেকের বৈঠক শুরু সদ্য. সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ডিবি হেফাজতে এএসপি রাকিবুল সদ্য. গোপালগঞ্জ থেকে সরানো হচ্ছে দুই আন্তঃনগর ট্রেন