সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার চেষ্টা, ৬ জনের বিরুদ্ধে মামলা

স
সদ্য সংবাদ ডেস্ক
২৭ নভেম্বর, ২০২৬ ১৬:২৮:০১
ছবি: সংগৃহীত

পটুয়াখালীতে সংবাদ প্রকাশকে কেন্দ্র করে দৈনিক কালের কণ্ঠের মাল্টিমিডিয়া সাংবাদিক গোপাল হালদার রাহুলের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় জাতীয় ছাত্রশক্তির পটুয়াখালী জেলা আহ্বায়ক মিরাজ ইমতিয়াজসহ ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ১৮ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) পটুয়াখালী সদর থানায় মামলাটি করেন ভুক্তভোগী সাংবাদিকের বড় ভাই সুমন চন্দ্র হালদার।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শহরের বড় চৌরাস্তা এলাকার ফুট ওভারব্রিজের নিচে বিসমিল্লাহ স্টোরের সামনে রাহুলের ওপর হামলা চালানো হয়। একপর্যায়ে তাকে ঘিরে ধরে মারধর করা হয়। এতে তার পা ও নাকের হাড় ভেঙে যাওয়ার অভিযোগ করেছেন বাদী। বর্তমানে তিনি পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এজাহার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৬ আগস্ট কালের কণ্ঠের ডিজিটাল প্ল্যাটফর্মে মিরাজ ইমতিয়াজের বিরুদ্ধে জুলাই আন্দোলনে আহতদের সরকারি তালিকায় নাম অন্তর্ভুক্তির ক্ষেত্রে ভুয়া নথি ব্যবহারের অভিযোগ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেন রাহুল। ওই প্রতিবেদন প্রকাশের পর থেকেই মিরাজের সঙ্গে তার বিরোধ তৈরি হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এ নিয়ে বিভিন্ন সময়ে তাকে হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে।

বাদীর দাবি, পূর্ববিরোধের জেরে পরিকল্পিতভাবে রাহুলের ওপর হামলা চালানো হয়। হামলার সময় ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চেষ্টা করা হলে তা তার বাঁ পায়ে লাগে। এ ছাড়া কিল-ঘুষিতে নাক ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান তিনি।

মামলায় আরও অভিযোগ করা হয়েছে, হামলার সময় রাহুলের একটি স্মার্টফোন ও নগদ ৫৬ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে কয়েকজনকে রাহুলকে ঘিরে ধরে মারধর করতে দেখা যায়। তবে ভিডিওটির বিষয়ে তদন্তের আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।

হামলার শিকার সাংবাদিক রাহুলের অভিযোগ, জুলাই আন্দোলনে আহতদের তালিকা নিয়ে প্রতিবেদন প্রকাশের পর থেকেই তিনি চাপ ও হুমকির মুখে ছিলেন। এর আগেও তার ওপর হামলার চেষ্টা হয়েছিল বলে দাবি করেন তিনি। সংবাদ প্রকাশের কারণে এমন পরিস্থিতির মুখোমুখি হওয়ায় পেশাগত নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন তিনি।

অন্যদিকে, মামলার প্রধান আসামি মিরাজ ইমতিয়াজ অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, জুলাই আন্দোলনে আহত হওয়ার পর সরকারি সহায়তার জন্য আবেদন করেন এবং পরবর্তী সময়ে সরকারি তালিকায় তার নাম অন্তর্ভুক্ত হয়। সাংবাদিকের প্রকাশিত প্রতিবেদনকে মিথ্যা দাবি করে তিনি বলেন, এক নারী জুলাই যোদ্ধার আপত্তিকর এআই ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে রাহুলের বিরুদ্ধে তারা প্রতিবাদ করেছেন।

এদিকে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে আপত্তিকর ভিডিও তৈরি ও প্রচারের অভিযোগে সাংবাদিক রাহুলের বিরুদ্ধেও সাইবার নিরাপত্তা আইনে মামলা করেছেন জাতীয় ছাত্রশক্তির নেত্রী রুশদা ইসলাম রিপা। হামলার ঘটনার পরদিন পটুয়াখালী সদর থানায় মামলাটি করা হয়।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, দুই পক্ষের অভিযোগেই থানায় মামলা হয়েছে। বিষয়গুলো তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ‘আগামী ১০ বছরেও বাংলাদেশে ফিরতে পারবেন না শেখ হাসিনা’ সদ্য. ভারতও হাসিনার পাগলামি বুঝতে পারছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. হাসিনাকে ফেরত না দিলে আন্তর্জাতিক আদালতে যাবে বাংলাদেশ: স্পিকার হাফিজ উদ্দিন সদ্য. বিজেপি নেতাকে বাংলাদেশের জনগণের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে: নাহিদ ইসলাম সদ্য. শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী সদ্য. লিটারে ৩ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম সদ্য. ১১২ জন কর্মীকে মালয়েশিয়া পাঠাচ্ছে সরকার, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী সদ্য. শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব সাখাওয়াত মুনসহ তিনজন কারাগারে সদ্য. ভেতরে দালাল রেখে কোনো যুদ্ধে জয়ী হওয়া যায় না: আসিফ মাহমুদ সদ্য. ডিসেম্বরে দেশে আসবেন না শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. ‘আগামী ১০ বছরেও বাংলাদেশে ফিরতে পারবেন না শেখ হাসিনা’ সদ্য. ভারতও হাসিনার পাগলামি বুঝতে পারছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. হাসিনাকে ফেরত না দিলে আন্তর্জাতিক আদালতে যাবে বাংলাদেশ: স্পিকার হাফিজ উদ্দিন সদ্য. বিজেপি নেতাকে বাংলাদেশের জনগণের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে: নাহিদ ইসলাম সদ্য. শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী সদ্য. লিটারে ৩ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম সদ্য. ১১২ জন কর্মীকে মালয়েশিয়া পাঠাচ্ছে সরকার, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী সদ্য. শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব সাখাওয়াত মুনসহ তিনজন কারাগারে সদ্য. ভেতরে দালাল রেখে কোনো যুদ্ধে জয়ী হওয়া যায় না: আসিফ মাহমুদ সদ্য. ডিসেম্বরে দেশে আসবেন না শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী