ঢাকা-বরিশাল মহাসড়কে আওয়ামী লীগের অবরোধ, বন্ধ যান চলাচল

স
সদ্য সংবাদ ডেস্ক
২৯ নভেম্বর, ২০২৬ ১২:১৫:৪১
ছবি: সংগৃহীত

মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। রোববার (২৯ নভেম্বর) ভোরে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। এতে মহাসড়কের ওই অংশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর থেকেই টেকেরহাট এলাকায় জড়ো হন আওয়ামী লীগের নেতাকর্মীরা। একপর্যায়ে মহাসড়কে টায়ারে আগুন ধরিয়ে সড়কের ওপর অবস্থান নেন তারা। এতে ঢাকা ও বরিশালগামী যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ সময় সড়কে আটকে থাকায় যাত্রী ও চালকদের ভোগান্তি পোহাতে হচ্ছে।

ঘটনার শুরুতে এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখা না গেলেও সকাল থেকে তাদের তৎপরতা বাড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছেন তারা।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। দ্রুতই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

সারাদেশ ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ঢাকা-বরিশাল মহাসড়কে আওয়ামী লীগের অবরোধ, বন্ধ যান চলাচল সদ্য. পাকিস্তান সফর শেষে ঢাকায় ফিরলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সদ্য. পুলিশে বড় রদবদল, একযোগে বদলি ৮ কর্মকর্তা সদ্য. উচ্চশিক্ষায় সনদ নয়, দক্ষতাকে গুরুত্ব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামের আরও ৫ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. আল্লামা ইকবাল ও মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে শ্রদ্ধা জানালেন স্পিকার সদ্য. আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. সয়াবিন তেলের দাম আরও বাড়ার কথা, আমদানিকারকদের রাজি করিয়ে আটকে রেখেছি: বাণিজ্যমন্ত্রী সদ্য. গোপালগঞ্জে আহত বিজিবি সদস্যদের চিকিৎসার খোঁজ নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডিসেম্বরেই টানা চার দিনের ছুটি পেতে পারেন চাকরিজীবীরা সদ্য. ঢাকা-বরিশাল মহাসড়কে আওয়ামী লীগের অবরোধ, বন্ধ যান চলাচল সদ্য. পাকিস্তান সফর শেষে ঢাকায় ফিরলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সদ্য. পুলিশে বড় রদবদল, একযোগে বদলি ৮ কর্মকর্তা সদ্য. উচ্চশিক্ষায় সনদ নয়, দক্ষতাকে গুরুত্ব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামের আরও ৫ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. আল্লামা ইকবাল ও মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে শ্রদ্ধা জানালেন স্পিকার সদ্য. আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. সয়াবিন তেলের দাম আরও বাড়ার কথা, আমদানিকারকদের রাজি করিয়ে আটকে রেখেছি: বাণিজ্যমন্ত্রী সদ্য. গোপালগঞ্জে আহত বিজিবি সদস্যদের চিকিৎসার খোঁজ নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডিসেম্বরেই টানা চার দিনের ছুটি পেতে পারেন চাকরিজীবীরা