সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

স
সদ্য সংবাদ ডেস্ক
২৯ নভেম্বর, ২০২৬ ১৪:১৫:০১
ছবি: সংগৃহীত

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পরিস্থিতি সামাল দিতে নতুন করে সেনাবাহিনী মোতায়েনের কোনো চিন্তাভাবনা সরকারের নেই বলেও স্পষ্ট করেছেন তিনি।

রোববার (২৯ নভেম্বর) সচিবালয়ে কক্সবাজার উন্নয়নবিষয়ক আন্তমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকার উদ্বিগ্ন নয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো তাদের নিয়মিত দায়িত্ব পালন করছে। প্রয়োজন অনুযায়ী বিভিন্ন স্থানে তাদের সতর্ক রাখা হচ্ছে। এটি স্বাভাবিক নিরাপত্তা কার্যক্রমেরই অংশ।

এ সময় ঢাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি তৎপরতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি। সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এ মুহূর্তে এমন কোনো সিদ্ধান্ত বা পরিকল্পনা সরকারের নেই।

ব্রিফিংয়ে শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর নওডোবা এলাকায় সংঘর্ষের বিষয়েও কথা বলেন সালাহউদ্দিন আহমদ। তার দেওয়া তথ্য অনুযায়ী, ফজরের নামাজের পর একদল লোক পদ্মা সেতু এলাকায় গিয়ে প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা করে। এ সময় তাদের নিজেদের মধ্যে বিরোধ থেকে সংঘর্ষের ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এতে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ঘটনাটির বিস্তারিত এখনো তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হয়নি বলে জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিজিবিসহ সংশ্লিষ্ট সদস্যরা ধৈর্য ও সতর্কতার সঙ্গে পরিস্থিতি সামলাচ্ছেন। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

সামগ্রিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট বাহিনীগুলো নিয়মিত দায়িত্ব পালন করছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অস্বাভাবিক লেনদেনের অভিযোগে গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ সদ্য. ঢাকা-বরিশাল মহাসড়কে আওয়ামী লীগের অবরোধ, বন্ধ যান চলাচল সদ্য. পাকিস্তান সফর শেষে ঢাকায় ফিরলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সদ্য. পুলিশে বড় রদবদল, একযোগে বদলি ৮ কর্মকর্তা সদ্য. উচ্চশিক্ষায় সনদ নয়, দক্ষতাকে গুরুত্ব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামের আরও ৫ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. আল্লামা ইকবাল ও মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে শ্রদ্ধা জানালেন স্পিকার সদ্য. আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. সয়াবিন তেলের দাম আরও বাড়ার কথা, আমদানিকারকদের রাজি করিয়ে আটকে রেখেছি: বাণিজ্যমন্ত্রী সদ্য. গোপালগঞ্জে আহত বিজিবি সদস্যদের চিকিৎসার খোঁজ নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. অস্বাভাবিক লেনদেনের অভিযোগে গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ সদ্য. ঢাকা-বরিশাল মহাসড়কে আওয়ামী লীগের অবরোধ, বন্ধ যান চলাচল সদ্য. পাকিস্তান সফর শেষে ঢাকায় ফিরলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সদ্য. পুলিশে বড় রদবদল, একযোগে বদলি ৮ কর্মকর্তা সদ্য. উচ্চশিক্ষায় সনদ নয়, দক্ষতাকে গুরুত্ব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামের আরও ৫ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. আল্লামা ইকবাল ও মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে শ্রদ্ধা জানালেন স্পিকার সদ্য. আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. সয়াবিন তেলের দাম আরও বাড়ার কথা, আমদানিকারকদের রাজি করিয়ে আটকে রেখেছি: বাণিজ্যমন্ত্রী সদ্য. গোপালগঞ্জে আহত বিজিবি সদস্যদের চিকিৎসার খোঁজ নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী