আল্লামা ইকবাল ও মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে শ্রদ্ধা জানালেন স্পিকার

স
সদ্য সংবাদ ডেস্ক
২৮ নভেম্বর, ২০২৬ ১৪:০২:০৪
ছবি: সংগৃহীত

পাকিস্তান সফরে দেশটির দুই বিশিষ্ট ব্যক্তিত্ব কবি ও দার্শনিক আল্লামা মুহাম্মদ ইকবাল এবং প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিসৌধ পরিদর্শন করেছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। এ সময় ইকবালের সমাধিতে ফাতিহা পাঠ করেন তিনি। পরে জিন্নাহর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরা।

শনিবার (২৮ নভেম্বর) ঢাকায় অবস্থিত পাকিস্তান হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এসব তথ্য জানানো হয়।

হাইকমিশনের তথ্য অনুযায়ী, পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের আমন্ত্রণে ছয় দিনের সরকারি সফরে দেশটিতে অবস্থান করছে বাংলাদেশের প্রতিনিধিদল। এর নেতৃত্ব দিচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

সফরের অংশ হিসেবে শুক্রবার সিন্ধু প্রাদেশিক পরিষদের অধিবেশনে যোগ দেন বাংলাদেশের প্রতিনিধিরা। সেখানে তাঁদের স্বাগত জানান পরিষদের স্পিকার সৈয়দ আওয়াইস কাদির শাহ।

প্রতিনিধিদলে আরও রয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরী, সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী, মুহাম্মদ নাজিবুর রহমান, নিলোফার চৌধুরী মনি এবং বাংলাদেশ-পাকিস্তান সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি নাসের রহমান। এ ছাড়া ইসলামাবাদে বাংলাদেশ দূতাবাসের উপহাইকমিশনার মুহাম্মদ সাকিব সাদাকাতও সফরে অংশ নিয়েছেন।

ইসলামাবাদ ও লাহোরে বিভিন্ন কর্মসূচি শেষ করে করাচিতে পৌঁছালে বাংলাদেশের প্রতিনিধিদলকে স্বাগত জানানো হয়। এ সময় সিন্ধু প্রাদেশিক পরিষদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রাদেশিক মন্ত্রী রিয়াজ হুসেন শাহ শিরাজি, সংসদ সদস্য জাম শাব্বির আলী খান ও মুহাম্মদ ইউসুফ বালুচসহ পরিষদের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সফরকালে সিন্ধু প্রাদেশিক পরিষদ পরিদর্শনের পাশাপাশি প্রাদেশিক নেতাদের সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশের প্রতিনিধিরা। ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গেও তাঁদের আলোচনার কথা রয়েছে।

এসব বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সংসদীয় যোগাযোগ বাড়ানো, বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়ন এবং বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার নতুন সুযোগ তৈরির বিষয়গুলো গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে।

​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পুলিশে বড় রদবদল, একযোগে বদলি ৮ কর্মকর্তা সদ্য. উচ্চশিক্ষায় সনদ নয়, দক্ষতাকে গুরুত্ব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামের আরও ৫ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. আল্লামা ইকবাল ও মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে শ্রদ্ধা জানালেন স্পিকার সদ্য. আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. সয়াবিন তেলের দাম আরও বাড়ার কথা, আমদানিকারকদের রাজি করিয়ে আটকে রেখেছি: বাণিজ্যমন্ত্রী সদ্য. গোপালগঞ্জে আহত বিজিবি সদস্যদের চিকিৎসার খোঁজ নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডিসেম্বরেই টানা চার দিনের ছুটি পেতে পারেন চাকরিজীবীরা সদ্য. রাজধানীর পাঁচ স্থানে ৬ ককটেল বিস্ফোরণ, আটক ১ সদ্য. বাংলাদেশ থেকে ভারতে অর্ডার চলে যাচ্ছে বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ডগুলোর সদ্য. পুলিশে বড় রদবদল, একযোগে বদলি ৮ কর্মকর্তা সদ্য. উচ্চশিক্ষায় সনদ নয়, দক্ষতাকে গুরুত্ব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামের আরও ৫ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. আল্লামা ইকবাল ও মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে শ্রদ্ধা জানালেন স্পিকার সদ্য. আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. সয়াবিন তেলের দাম আরও বাড়ার কথা, আমদানিকারকদের রাজি করিয়ে আটকে রেখেছি: বাণিজ্যমন্ত্রী সদ্য. গোপালগঞ্জে আহত বিজিবি সদস্যদের চিকিৎসার খোঁজ নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডিসেম্বরেই টানা চার দিনের ছুটি পেতে পারেন চাকরিজীবীরা সদ্য. রাজধানীর পাঁচ স্থানে ৬ ককটেল বিস্ফোরণ, আটক ১ সদ্য. বাংলাদেশ থেকে ভারতে অর্ডার চলে যাচ্ছে বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ডগুলোর