বিএনপির কনসার্ট শেষে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানের ভিডিও ভাইরাল

স
সদ্য সংবাদ ডেস্ক
২৯ নভেম্বর, ২০২৬ ১৩:৫০:৪৫
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের পাহাড়তলীতে বিএনপির উদ্যোগে আয়োজিত কনসার্ট শেষ হওয়ার পর রাজনৈতিক স্লোগানকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ও ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান দেওয়ার অভিযোগে কয়েকজন তরুণকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসী।

শনিবার (২৮ নভেম্বর) রাতে পাহাড়তলীর রেলওয়ে শহীদ শাহজাহান মাঠের আশপাশে এ ঘটনা ঘটে। পরে তরুণদের স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, আরাফাত রহমান কোকো স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল উপলক্ষে মাঠে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যৌথভাবে এ আয়োজন করেন। অনুষ্ঠানে বিভিন্ন ব্যান্ড দলের পরিবেশনায় বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

রাত সাড়ে ৯টার দিকে কনসার্ট শেষ হলে দর্শকেরা বাড়ির উদ্দেশে ফিরতে শুরু করেন। এ সময় ওয়ার্কশপ গেট ও আমবাগান এলাকায় কয়েকজন তরুণকে আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। তাদের স্লোগানের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।

ঘটনার পরপরই সেখানে উপস্থিত বিএনপির নেতাকর্মী ও স্থানীয় লোকজন তরুণদের ধাওয়া করেন। পরে কয়েকজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আয়োজক কমিটির আহ্বায়ক ও নগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দাবি করেন, স্লোগান দেওয়ার ঘটনায় অন্তত ২০ জনকে আটক করে খুলশী থানায় দেওয়া হয়েছে। তার ভাষ্য, কনসার্ট শেষে ফেরার পথে কয়েক সেকেন্ড ধরে স্লোগান দেওয়ার ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন ও নেতাকর্মীরা তাদের আটক করেন।

এদিকে, ঘটনার খবর পেয়ে এলাকায় অভিযান চালায় খুলশী থানা-পুলিশ ও গোয়েন্দা পুলিশের সদস্যরা। খুলশী থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম জানান, যৌথ অভিযানে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আটকের সঠিক সংখ্যা জানাতে পারেননি তিনি। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ঢাকা-বরিশাল মহাসড়কে আওয়ামী লীগের অবরোধ, বন্ধ যান চলাচল সদ্য. পাকিস্তান সফর শেষে ঢাকায় ফিরলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সদ্য. পুলিশে বড় রদবদল, একযোগে বদলি ৮ কর্মকর্তা সদ্য. উচ্চশিক্ষায় সনদ নয়, দক্ষতাকে গুরুত্ব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামের আরও ৫ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. আল্লামা ইকবাল ও মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে শ্রদ্ধা জানালেন স্পিকার সদ্য. আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. সয়াবিন তেলের দাম আরও বাড়ার কথা, আমদানিকারকদের রাজি করিয়ে আটকে রেখেছি: বাণিজ্যমন্ত্রী সদ্য. গোপালগঞ্জে আহত বিজিবি সদস্যদের চিকিৎসার খোঁজ নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডিসেম্বরেই টানা চার দিনের ছুটি পেতে পারেন চাকরিজীবীরা সদ্য. ঢাকা-বরিশাল মহাসড়কে আওয়ামী লীগের অবরোধ, বন্ধ যান চলাচল সদ্য. পাকিস্তান সফর শেষে ঢাকায় ফিরলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সদ্য. পুলিশে বড় রদবদল, একযোগে বদলি ৮ কর্মকর্তা সদ্য. উচ্চশিক্ষায় সনদ নয়, দক্ষতাকে গুরুত্ব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামের আরও ৫ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. আল্লামা ইকবাল ও মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে শ্রদ্ধা জানালেন স্পিকার সদ্য. আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. সয়াবিন তেলের দাম আরও বাড়ার কথা, আমদানিকারকদের রাজি করিয়ে আটকে রেখেছি: বাণিজ্যমন্ত্রী সদ্য. গোপালগঞ্জে আহত বিজিবি সদস্যদের চিকিৎসার খোঁজ নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডিসেম্বরেই টানা চার দিনের ছুটি পেতে পারেন চাকরিজীবীরা