বাস ও অটোরিকশা শ্রমিকদের বিরোধে নওগাঁর সব রুটে বাস চলাচল বন্ধ

স
সদ্য সংবাদ ডেস্ক
২৯ নভেম্বর, ২০২৬ ১২:৪১:০৬
ছবি: সংগৃহীত

নওগাঁয় বাস ও সিএনজিচালিত অটোরিকশা শ্রমিকদের মধ্যে বিরোধের জেরে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার (২৯ নভেম্বর) সকাল ৭টা থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে জেলার অভ্যন্তরীণ ও আন্তজেলা সব রুটে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন কাজে বের হওয়া সাধারণ মানুষ।

হঠাৎ পরিবহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিকল্প যানবাহনের ওপর নির্ভর করতে হচ্ছে যাত্রীদের। বিশেষ করে দূরবর্তী উপজেলা থেকে জেলা শহরে আসা মানুষের দুর্ভোগ বেড়েছে। অনেককে একাধিক যানবাহন পরিবর্তন করে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। এতে সময় ও যাতায়াত খরচ—দুটিই বেড়েছে।

সকাল থেকে শহরের বালুডাঙ্গা কেন্দ্রীয় বাস টার্মিনালে বাসের দীর্ঘ সারি দেখা যায়। তবে কোনো বাস ছেড়ে না যাওয়ায় স্ট্যান্ডে এসে ফিরে যেতে হচ্ছে যাত্রীদের। কেউ ইজিবাইক, কেউ ব্যাটারিচালিত রিকশায় করে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন।

এদিকে ধর্মঘটের পেছনে মহাসড়কে তিন চাকার যান চলাচলকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধের কথা জানিয়েছেন মোটর শ্রমিক ইউনিয়নের নেতারা। তাদের অভিযোগ, নিষেধাজ্ঞা ও প্রশাসনের সঙ্গে আলোচনায় নির্ধারিত সময়সূচি উপেক্ষা করে মহাসড়কে অটোরিকশা চলাচল অব্যাহত রয়েছে। এতে যান চলাচলে বিশৃঙ্খলা ও দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে।

জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জানান, বাস মালিক ও শ্রমিক সংগঠনের সম্মতিতে ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত বাস চলাচল স্বাভাবিক হবে না বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, গত সেপ্টেম্বরে বাসের যাত্রী ওঠানোকে কেন্দ্র করে বালুডাঙ্গা ও পত্নীতলার নজিপুর এলাকায় বাসচালক ও সহকারীদের ওপর হামলার ঘটনা ঘটে। ওই সময় তিন দিন বাস চলাচল বন্ধ ছিল। পরে প্রশাসনের মধ্যস্থতায় মহাসড়কে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অটোরিকশা চলাচল বন্ধ রাখার বিষয়ে আলোচনা হয়। কিন্তু সেই ব্যবস্থা কার্যকর হয়নি বলে দাবি তার।

তবে বাস শ্রমিকদের অভিযোগের সঙ্গে একমত নন অটোরিকশা মালিক সমিতির নেতারা। সংগঠনটির দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম বলেন, বাস মালিক ও শ্রমিকেরা নিজেদের দাবি আদায়ে বারবার পরিবহন বন্ধ করে সাধারণ মানুষকে দুর্ভোগে ফেলছেন। তাদের অটোরিকশা চলাচলেও বাধা দেওয়া হচ্ছে। এমনকি গত সেপ্টেম্বরের ঘটনায় প্রায় ২০টি অটোরিকশা ভাঙচুরের অভিযোগও করেন তিনি।

প্রশাসনের পক্ষ থেকে অটোরিকশা চলাচলের সময়সীমা নির্ধারণের সিদ্ধান্ত হয়েছিল এমন দাবিও প্রত্যাখ্যান করেন শহিদুল ইসলাম। তার বক্তব্য, বৈঠকে বিষয়টি কেবল প্রস্তাব হিসেবে এসেছিল। এ নিয়ে পরবর্তী সময়ে আর কোনো বৈঠক না হওয়ায় সিদ্ধান্ত অমান্যের অভিযোগ ভিত্তিহীন।

দুই পরিবহন সংগঠনের পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে বাস চলাচল বন্ধ থাকায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ যাত্রীরা। বিরোধের দ্রুত সমাধান না হলে জেলার পরিবহন ব্যবস্থায় ভোগান্তি আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ঢাকা-বরিশাল মহাসড়কে আওয়ামী লীগের অবরোধ, বন্ধ যান চলাচল সদ্য. পাকিস্তান সফর শেষে ঢাকায় ফিরলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সদ্য. পুলিশে বড় রদবদল, একযোগে বদলি ৮ কর্মকর্তা সদ্য. উচ্চশিক্ষায় সনদ নয়, দক্ষতাকে গুরুত্ব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামের আরও ৫ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. আল্লামা ইকবাল ও মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে শ্রদ্ধা জানালেন স্পিকার সদ্য. আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. সয়াবিন তেলের দাম আরও বাড়ার কথা, আমদানিকারকদের রাজি করিয়ে আটকে রেখেছি: বাণিজ্যমন্ত্রী সদ্য. গোপালগঞ্জে আহত বিজিবি সদস্যদের চিকিৎসার খোঁজ নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডিসেম্বরেই টানা চার দিনের ছুটি পেতে পারেন চাকরিজীবীরা সদ্য. ঢাকা-বরিশাল মহাসড়কে আওয়ামী লীগের অবরোধ, বন্ধ যান চলাচল সদ্য. পাকিস্তান সফর শেষে ঢাকায় ফিরলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সদ্য. পুলিশে বড় রদবদল, একযোগে বদলি ৮ কর্মকর্তা সদ্য. উচ্চশিক্ষায় সনদ নয়, দক্ষতাকে গুরুত্ব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামের আরও ৫ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. আল্লামা ইকবাল ও মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে শ্রদ্ধা জানালেন স্পিকার সদ্য. আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. সয়াবিন তেলের দাম আরও বাড়ার কথা, আমদানিকারকদের রাজি করিয়ে আটকে রেখেছি: বাণিজ্যমন্ত্রী সদ্য. গোপালগঞ্জে আহত বিজিবি সদস্যদের চিকিৎসার খোঁজ নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডিসেম্বরেই টানা চার দিনের ছুটি পেতে পারেন চাকরিজীবীরা