রূপগঞ্জে কলমের আদলে তৈরি গুলিভর্তি দুটি পেনগানসহ যুবক গ্রেপ্তার

র
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
২৯ নভেম্বর, ২০২৬ ১২:৫৪:০৭
ছবি: সদ্য সংবাদ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কলমের আদলে তৈরি দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও তিন রাউন্ড গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করেছে এসআরবি। শুক্রবার রাতে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় অভিযান চালিয়ে শাওন হোসেন সাব্বির (২৩) নামে ওই যুবককে আটক করা হয়।

শনিবার (২৮ নভেম্বর) রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তার সাব্বির চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার শাহ-আলম মিয়ার ছেলে। অভিযান শেষে উদ্ধার করা অস্ত্র ও গুলিসহ তাকে রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এসআরবি সূত্রে জানা যায়, চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৮ নম্বর ওয়ার্ডে গুলিভর্তি দেশীয় পেনগান কেনাবেচার প্রস্তুতির খবর পেয়ে অভিযান চালানো হয়। মগবাজার সিপিসি-২ ও এসআরবি-৩-এর যৌথ দল অভিযানটি পরিচালনা করে।

অভিযানের সময় ৮ নম্বর ওয়ার্ডের ইসাক রহমান নামে এক ব্যক্তির ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে দুটি পেনগান ও তিন রাউন্ড গুলি পাওয়া যায়। এ ঘটনায় সাব্বিরকে গ্রেপ্তার করা হয়।

উদ্ধার করা অস্ত্রগুলো দেখতে সাধারণ লেখার কলমের মতো। বিশেষভাবে তৈরি এসব অস্ত্রের ভেতরে গুলি ছোড়ার ব্যবস্থা রয়েছে। ফলে সাধারণ জিনিসের আড়ালে এগুলো বহন বা লুকিয়ে রাখার সুযোগ রয়েছে বলে জানিয়েছে এসআরবি।

এদিকে, কলমের মতো দেখতে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় এলাকায় উদ্বেগ দেখা দিয়েছে। এ ধরনের অস্ত্রের অবৈধ ব্যবহার ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়ানোর প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ঢাকা-বরিশাল মহাসড়কে আওয়ামী লীগের অবরোধ, বন্ধ যান চলাচল সদ্য. পাকিস্তান সফর শেষে ঢাকায় ফিরলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সদ্য. পুলিশে বড় রদবদল, একযোগে বদলি ৮ কর্মকর্তা সদ্য. উচ্চশিক্ষায় সনদ নয়, দক্ষতাকে গুরুত্ব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামের আরও ৫ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. আল্লামা ইকবাল ও মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে শ্রদ্ধা জানালেন স্পিকার সদ্য. আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. সয়াবিন তেলের দাম আরও বাড়ার কথা, আমদানিকারকদের রাজি করিয়ে আটকে রেখেছি: বাণিজ্যমন্ত্রী সদ্য. গোপালগঞ্জে আহত বিজিবি সদস্যদের চিকিৎসার খোঁজ নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডিসেম্বরেই টানা চার দিনের ছুটি পেতে পারেন চাকরিজীবীরা সদ্য. ঢাকা-বরিশাল মহাসড়কে আওয়ামী লীগের অবরোধ, বন্ধ যান চলাচল সদ্য. পাকিস্তান সফর শেষে ঢাকায় ফিরলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সদ্য. পুলিশে বড় রদবদল, একযোগে বদলি ৮ কর্মকর্তা সদ্য. উচ্চশিক্ষায় সনদ নয়, দক্ষতাকে গুরুত্ব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামের আরও ৫ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. আল্লামা ইকবাল ও মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে শ্রদ্ধা জানালেন স্পিকার সদ্য. আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. সয়াবিন তেলের দাম আরও বাড়ার কথা, আমদানিকারকদের রাজি করিয়ে আটকে রেখেছি: বাণিজ্যমন্ত্রী সদ্য. গোপালগঞ্জে আহত বিজিবি সদস্যদের চিকিৎসার খোঁজ নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডিসেম্বরেই টানা চার দিনের ছুটি পেতে পারেন চাকরিজীবীরা