দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন নির্ধারিত দামে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৬ হাজার ৮৩০ টাকা। আগের তুলনায় প্রতি ভরিতে দাম কমেছে ২ হাজার ৮৫৮ টাকা।
বুধবার (২৫ নভেম্বর) সকালে নতুন এই মূল্যতালিকা প্রকাশ করে বাজুস। বৃহস্পতিবার থেকে দেশের বাজারে নতুন দাম কার্যকর হয়েছে।
সংগঠনটির বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮৮ হাজার ২৪ টাকা। ১৮ ক্যারেটের স্বর্ণের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬১ হাজার ৪৮৮ টাকা। আর সনাতন পদ্ধতির স্বর্ণের দাম প্রতি ভরি ১ লাখ ৩১ হাজার ৬২৮ টাকা।
বাজুসের নির্ধারিত এসব দামের সঙ্গে ভ্যাটসহ অন্যান্য প্রযোজ্য খরচের বিষয়ও বিবেচনায় নিতে হবে।
সদ্য সংবাদ/এজে