পদ্মা সেতু দিয়ে খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ ঘোষণা

স
সদ্য সংবাদ ডেস্ক
২৮ নভেম্বর, ২০২৬ ১৯:৪২:১৩
ছবি: সংগৃহীত

রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে নিরাপত্তা উদ্বেগ তৈরি হওয়ায় আবারও পদ্মা সেতু হয়ে খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ করা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৫টা থেকে অধিকাংশ পরিবহন কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত কার্যকর করেছে। তবে যাত্রীদের যাতায়াত সচল রাখতে বিকল্প হিসেবে আরিচা ঘাট হয়ে বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে খুলনা মোটর শ্রমিক ইউনিয়ন।

আগামী ২৯ ও ৩০ নভেম্বর সারা দেশে কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এ কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য বিশৃঙ্খলা ও যানবাহনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে খুলনা-ঢাকা সড়ক যোগাযোগেও। পরিস্থিতি বিবেচনায় পদ্মা সেতু হয়ে চলাচলের জন্য নতুন টিকিট বিক্রিও বন্ধ রেখেছে বেশির ভাগ পরিবহন সংস্থা।

খুলনা ইমাদ পরিবহনের ব্যবস্থাপক মো. জাকির হোসেন জানান, যাত্রীদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে বিকেল ৫টা থেকে পদ্মা সেতু দিয়ে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। দুপুরে খুলনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া তাঁদের একটি বাস বিকেলে পথে আটকে পড়েছিল। তবে বাসটি বর্তমানে কোথায় রয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। আবার কবে থেকে এই পথে বাস চলবে, সে সিদ্ধান্তও এখনো হয়নি।

অন্যদিকে, খুলনা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের ব্যবস্থাপক মো. কাদের জানান, শনিবার সকাল থেকে তাঁদের বাস চলাচল করেছে। তবে সন্ধ্যার পর পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহিদ খান জানান, গোপালগঞ্জের পরিস্থিতি বিবেচনায় নিয়ে ওই পথ দিয়ে বাস চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে। যাত্রী, পরিবহন ও সাধারণ মানুষের নিরাপত্তার কথা ভেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে বিকল্প হিসেবে আরিচা ঘাট হয়ে ঢাকায় যাতায়াত করবে বাস।

তিনি আরও জানান, গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিকল্প রুটেই বাস চলাচল করবে। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে শনিবার সন্ধ্যায় একটি সভাও ডাকা হয়েছে।

এর আগে গত ১৮ নভেম্বর গোপালগঞ্জে রাজনৈতিক উত্তেজনা ও সহিংসতার আশঙ্কায় পদ্মা সেতু হয়ে ঢাকাগামী বাসের কয়েকটি শিডিউল বাতিল করেছিলেন খুলনার পরিবহন মালিকেরা।

এদিকে, ২৯ ও ৩০ নভেম্বরের ঘোষিত কর্মসূচির আগে শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যার পর গোপালগঞ্জের পাঁচটি উপজেলায় বিক্ষোভ ও মশাল মিছিল করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী-সমর্থকেরা।

​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পুলিশে বড় রদবদল, একযোগে বদলি ৮ কর্মকর্তা সদ্য. উচ্চশিক্ষায় সনদ নয়, দক্ষতাকে গুরুত্ব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামের আরও ৫ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. আল্লামা ইকবাল ও মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে শ্রদ্ধা জানালেন স্পিকার সদ্য. আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. সয়াবিন তেলের দাম আরও বাড়ার কথা, আমদানিকারকদের রাজি করিয়ে আটকে রেখেছি: বাণিজ্যমন্ত্রী সদ্য. গোপালগঞ্জে আহত বিজিবি সদস্যদের চিকিৎসার খোঁজ নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডিসেম্বরেই টানা চার দিনের ছুটি পেতে পারেন চাকরিজীবীরা সদ্য. রাজধানীর পাঁচ স্থানে ৬ ককটেল বিস্ফোরণ, আটক ১ সদ্য. বাংলাদেশ থেকে ভারতে অর্ডার চলে যাচ্ছে বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ডগুলোর সদ্য. পুলিশে বড় রদবদল, একযোগে বদলি ৮ কর্মকর্তা সদ্য. উচ্চশিক্ষায় সনদ নয়, দক্ষতাকে গুরুত্ব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামের আরও ৫ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. আল্লামা ইকবাল ও মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে শ্রদ্ধা জানালেন স্পিকার সদ্য. আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. সয়াবিন তেলের দাম আরও বাড়ার কথা, আমদানিকারকদের রাজি করিয়ে আটকে রেখেছি: বাণিজ্যমন্ত্রী সদ্য. গোপালগঞ্জে আহত বিজিবি সদস্যদের চিকিৎসার খোঁজ নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডিসেম্বরেই টানা চার দিনের ছুটি পেতে পারেন চাকরিজীবীরা সদ্য. রাজধানীর পাঁচ স্থানে ৬ ককটেল বিস্ফোরণ, আটক ১ সদ্য. বাংলাদেশ থেকে ভারতে অর্ডার চলে যাচ্ছে বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ডগুলোর