বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক চিরকাল ভাই হিসেবে থাকবে: স্পিকার

স
সদ্য সংবাদ ডেস্ক
২৮ নভেম্বর, ২০২৬ ১৮:৪৭:৫২
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক আগামী দিনে আরও ভালো হবে বলে আশাবাদ প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। অতীতের বিষয়গুলো পেছনে ফেলে দুই দেশকে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

পাকিস্তান সফরে দেশটির গণমাধ্যমের সঙ্গে আলাপকালে স্পিকার বলেন, দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নতির সুযোগ রয়েছে। ইনশাআল্লাহ, বাংলাদেশ ও পাকিস্তানের বন্ধুত্ব দিন দিন আরও শক্তিশালী হবে। দুই দেশ সব সময় ভাইয়ের মতো পাশে থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

সফরে পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিকের আতিথেয়তায় সন্তোষ প্রকাশ করেন হাফিজ উদ্দিন আহমদ। তিনি জানান, পাকিস্তানের বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিদের সঙ্গেও তাঁর সাক্ষাৎ হয়েছে। বাংলাদেশের প্রতিনিধি দলের প্রতি তাঁদের আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ আচরণ তাঁকে মুগ্ধ করেছে।

দুই দেশের প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকের বিষয়ে স্পিকার বলেন, আলোচনায় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় উঠে এসেছে। উভয় পক্ষের মধ্যে গঠনমূলক ও যুক্তিসংগত আলোচনা হয়েছে। অতীতের দিকে না তাকিয়ে ভবিষ্যতে পারস্পরিক সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে তাঁরা একমত হয়েছেন।

পাকিস্তান সফরের অভিজ্ঞতা তুলে ধরে হাফিজ উদ্দিন আহমদ দেশটির আতিথেয়তার প্রশংসা করেন। সফরকে আনন্দদায়ক ও স্মরণীয় উল্লেখ করে তিনি আয়োজকসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান।

​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পুলিশে বড় রদবদল, একযোগে বদলি ৮ কর্মকর্তা সদ্য. উচ্চশিক্ষায় সনদ নয়, দক্ষতাকে গুরুত্ব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামের আরও ৫ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. আল্লামা ইকবাল ও মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে শ্রদ্ধা জানালেন স্পিকার সদ্য. আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. সয়াবিন তেলের দাম আরও বাড়ার কথা, আমদানিকারকদের রাজি করিয়ে আটকে রেখেছি: বাণিজ্যমন্ত্রী সদ্য. গোপালগঞ্জে আহত বিজিবি সদস্যদের চিকিৎসার খোঁজ নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডিসেম্বরেই টানা চার দিনের ছুটি পেতে পারেন চাকরিজীবীরা সদ্য. রাজধানীর পাঁচ স্থানে ৬ ককটেল বিস্ফোরণ, আটক ১ সদ্য. বাংলাদেশ থেকে ভারতে অর্ডার চলে যাচ্ছে বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ডগুলোর সদ্য. পুলিশে বড় রদবদল, একযোগে বদলি ৮ কর্মকর্তা সদ্য. উচ্চশিক্ষায় সনদ নয়, দক্ষতাকে গুরুত্ব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামের আরও ৫ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. আল্লামা ইকবাল ও মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে শ্রদ্ধা জানালেন স্পিকার সদ্য. আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. সয়াবিন তেলের দাম আরও বাড়ার কথা, আমদানিকারকদের রাজি করিয়ে আটকে রেখেছি: বাণিজ্যমন্ত্রী সদ্য. গোপালগঞ্জে আহত বিজিবি সদস্যদের চিকিৎসার খোঁজ নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডিসেম্বরেই টানা চার দিনের ছুটি পেতে পারেন চাকরিজীবীরা সদ্য. রাজধানীর পাঁচ স্থানে ৬ ককটেল বিস্ফোরণ, আটক ১ সদ্য. বাংলাদেশ থেকে ভারতে অর্ডার চলে যাচ্ছে বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ডগুলোর