বসনিয়া সীমান্তে ২৩ বাংলাদেশি শতাধিক অভিবাসী আটক

সদ্য সংবাদ ডেস্ক
৪ সেপ্টেম্বর, ২০২৬ ২০:৩৯:৩৪
ছবি: সংগৃহীত

ইউরোপীয় ইউনিয়নের সদস্যদেশ ক্রোয়েশিয়ায় অনিয়মিতভাবে প্রবেশের চেষ্টা করার সময় বসনিয়া সীমান্তে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের অন্তত ১০০ জন অভিবাসীকে আটক করেছে বসনিয়ার সীমান্ত পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে অন্তত ২৩ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন বলে নিশ্চিত করেছে পুলিশ।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বসনিয়ার সীমান্ত পুলিশের বরাত দিয়ে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার উত্তর বসনিয়ার বিস্তরিকা এলাকার একটি সীমান্ত পয়েন্টে পৃথক দুটি অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

পুলিশের এক বিবৃতিতে জানানো হয়, একটি অভিযানে সীমান্ত পার হওয়ার সময় ৪০ জন পাকিস্তানি নাগরিক এবং ২৩ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। একই এলাকার আরেকটি অভিযানে আফগানিস্তান, বাংলাদেশ ও পাকিস্তানের আরও ৩৩ জন অভিবাসীকে আটক করে সীমান্ত পুলিশ।

অভিযানের সময় সীমান্ত অতিক্রমে ব্যবহৃত দুটি নৌকা জব্দ করা হয়েছে। এ ঘটনায় মানব পাচার প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট থাকার সন্দেহে দুজনকে চিহ্নিত করেছে পুলিশ।

আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশের নাগরিকেরা ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে পৌঁছাতে যে অনিয়মিত পথগুলো ব্যবহার করেন, তথাকথিত ‘বলকান রুট’ তার অন্যতম। দীর্ঘদিন ধরে বসনিয়া এই রুটের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

ইউরোপীয় সীমান্ত ও উপকূলরক্ষী সংস্থা ফ্রন্টেক্সের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম সাত মাসে বলকান রুটে ৪ হাজার ৯০০টির বেশি অবৈধ সীমান্ত অতিক্রমের ঘটনা নথিভুক্ত হয়েছে। তবে এ সংখ্যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৬ শতাংশ কম।

সদ্য সংবাদ/ এআর

#5

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. বগুড়ায় দুর্ঘটনার কবলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী, গাড়ির ধাক্কায় প্রাণগেল আহত বৃদ্ধার সদ্য. 'লংমার্চ' বিরোধীদলের রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার: রিজভী সদ্য. বাজার পরিস্থিতিতে স্বস্তি নেই, আয়-ব্যয়ের হিসাব মেলাতে হিমশিম ভোক্তারা সদ্য. কক্সবাজারে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শামসুজ্জামান দুদু সদ্য. অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে কলেজছাত্র গ্রেপ্তারের ঘটনায় ক্ষেপলেন নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. দেশের সকল হাসপাতাল দালালমুক্ত করার চেষ্টা করছি: স্বাস্থ্যমন্ত্রী সদ্য. ৬ মাসেই প্রতিটি ক্ষেত্রে বিএনপি সরকার ব্যর্থ: ইসলামী আন্দোলন সদ্য. ফেসবুকে সরকারকে কটূক্তি, সন্ত্রাসবিরোধী আইনে কারাগারে সেই তরুণ সদ্য. এই দেশ সবার, এখানে কোনো ধর্মীয় ভেদাভেদ নেই: সমাজকল্যাণ মন্ত্রী সদ্য. সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. বগুড়ায় দুর্ঘটনার কবলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী, গাড়ির ধাক্কায় প্রাণগেল আহত বৃদ্ধার সদ্য. 'লংমার্চ' বিরোধীদলের রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার: রিজভী সদ্য. বাজার পরিস্থিতিতে স্বস্তি নেই, আয়-ব্যয়ের হিসাব মেলাতে হিমশিম ভোক্তারা সদ্য. কক্সবাজারে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শামসুজ্জামান দুদু সদ্য. অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে কলেজছাত্র গ্রেপ্তারের ঘটনায় ক্ষেপলেন নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. দেশের সকল হাসপাতাল দালালমুক্ত করার চেষ্টা করছি: স্বাস্থ্যমন্ত্রী সদ্য. ৬ মাসেই প্রতিটি ক্ষেত্রে বিএনপি সরকার ব্যর্থ: ইসলামী আন্দোলন সদ্য. ফেসবুকে সরকারকে কটূক্তি, সন্ত্রাসবিরোধী আইনে কারাগারে সেই তরুণ সদ্য. এই দেশ সবার, এখানে কোনো ধর্মীয় ভেদাভেদ নেই: সমাজকল্যাণ মন্ত্রী