মৃত্যুর পর স্বর্গে যাওয়ার আশা করি, আমি ধার্মিক মানুষ: ট্রাম্প

স
সদ্য সংবাদ ডেস্ক
৯ নভেম্বর, ২০২৬ ১৮:৪৮:২১
ছবি: সংগৃহীত

মৃত্যুর পরের জীবন, রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি মনোভাব এবং ভিনগ্রহের প্রাণী বা অজ্ঞাত উড়ন্ত বস্তু (ইউএফও)—বিভিন্ন বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের টেলিভিশন চ্যানেল সিবিএস নিউজের জনপ্রিয় অনুষ্ঠান ‘৬০ মিনিটস’-এ দেওয়া এক সাক্ষাৎকারে এসব বিষয়ে কথা বলেন তিনি।

সাংবাদিক রস ডাউথ্যাটের নেওয়া সাক্ষাৎকারে ট্রাম্পকে প্রশ্ন করা হয়, মৃত্যুর পর কী ঘটবে বলে তিনি বিশ্বাস করেন। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালনকালে একাধিক প্রাণঘাতী হামলা থেকে বেঁচে যাওয়া ৮০ বছর বয়সী এই প্রেসিডেন্ট জানান, তিনি নিজেকে ধার্মিক ব্যক্তি মনে করেন। সে বিবেচনায় তার স্বর্গে যাওয়ার কথা বলে মনে করেন তিনি। তবে নরকে যেতে চান না বলেও মন্তব্য করেন ট্রাম্প। মৃত্যুর পর মানুষ যেন তাকে মনে রাখে, সেই প্রত্যাশার কথাও জানান তিনি।

সাক্ষাৎকারে রাজনৈতিক প্রতিপক্ষদের ক্ষমা করার বিষয়টি সামনে এলে ট্রাম্পের অবস্থান আরও স্পষ্ট হয়। সাংবাদিক জানতে চান, স্বর্গে প্রবেশের শর্ত হিসেবে যদি জেমস কোমি কিংবা ন্যান্সি পেলোসির মতো রাজনৈতিক বিরোধীদের ক্ষমা করতে হয়, তাহলে তিনি কী করবেন।

জবাবে ট্রাম্প বলেন, এটি তার পক্ষে সম্ভব নয়। কয়েকজন রাজনৈতিক প্রতিপক্ষকে তিনি ঘৃণা করেন এবং আজীবন তাদের ঘৃণা করবেন বলেও জানান। ফলে তাদের ক্ষমা করার প্রশ্নে নিজের অপারগতার কথা স্পষ্টভাবে তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট।

ধর্ম ও রাজনীতির বাইরে ইউএফও নিয়েও নিজের অভিজ্ঞতার কথা বলেন ট্রাম্প। তিনি জানান, ওভাল অফিসে দায়িত্ব পালনের সময় মার্কিন বিমানবাহিনীর কয়েকজন অত্যন্ত দক্ষ ও বিশ্বস্ত পাইলটের সঙ্গে তার কথা হয়েছিল। তাদের পেশাদারত্বের প্রশংসা করে ট্রাম্প বলেন, তারা কোনো ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাস করেন না।

নিজে ইউএফও নিয়ে খুব বেশি বিশ্বাসী না হলেও ওই পাইলটরা আকাশে অজ্ঞাত উড়ন্ত বস্তু দেখার অদ্ভুত কিছু অভিজ্ঞতা তার সঙ্গে ভাগ করে নিয়েছিলেন বলে জানান তিনি।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকীতে বড় আয়োজনের পরিকল্পনা বিএনপির, দায়িত্বে তিন নেতা সদ্য. শ্রমিকদের জন্য ছয়টি হাসপাতাল তৈরির পরিকল্পনা সরকারের সদ্য. নতুন পাসপোর্ট পেতে আবেদন শেখ হাসিনার: রয়টার্স সদ্য. পাসপোর্ট লাগবে না আপা: আসিফ মাহমুদ সদ্য. অনেক হাসপাতালের খাবার আমার বউয়ের রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী সদ্য. হান্নান মাসউদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে করা রিট খারিজ সদ্য. দুই দিনের সফরে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি গাড়িতে অপ্রয়োজনীয় হর্ন বাজানো যাবে না সদ্য. দীপাবলিতে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ সদ্য. মিরপুরে চলন্ত প্রাইভেট কারে ককটেল বিস্ফোরণ সদ্য. খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকীতে বড় আয়োজনের পরিকল্পনা বিএনপির, দায়িত্বে তিন নেতা সদ্য. শ্রমিকদের জন্য ছয়টি হাসপাতাল তৈরির পরিকল্পনা সরকারের সদ্য. নতুন পাসপোর্ট পেতে আবেদন শেখ হাসিনার: রয়টার্স সদ্য. পাসপোর্ট লাগবে না আপা: আসিফ মাহমুদ সদ্য. অনেক হাসপাতালের খাবার আমার বউয়ের রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী সদ্য. হান্নান মাসউদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে করা রিট খারিজ সদ্য. দুই দিনের সফরে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি গাড়িতে অপ্রয়োজনীয় হর্ন বাজানো যাবে না সদ্য. দীপাবলিতে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ সদ্য. মিরপুরে চলন্ত প্রাইভেট কারে ককটেল বিস্ফোরণ