ব্রাহ্মণবাড়িয়ার কসবায় হত্যা মামলায় একই পরিবারের তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড

ম
মমিনুল হক রুবেল (ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি)
৪ নভেম্বর, ২০২৬ ১৯:০১:২২

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ব্যবসায়ী মানিক মিয়া হত্যার ঘটনায় একই পরিবারের তিনজনকে কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন বাবা মোতাহার মিয়া এবং তাঁর দুই ছেলে মনির মিয়া ও কামাল মিয়া। তাঁদের প্রত্যেককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড ভোগ করতে হবে।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক অসীম কুমার দে এ রায় ঘোষণা করেন। মামলার অন্য ছয় আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের খালাস দেওয়া হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, কসবার নিমবাড়ি গ্রামের ব্যবসায়ী মানিক মিয়ার সঙ্গে প্রতিবেশী মনির মিয়ার আর্থিক লেনদেন নিয়ে বিরোধ ছিল। এ বিরোধকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে একাধিকবার উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৮ সালের ১০ অক্টোবর রাতে টাকাপয়সার বিষয়ে আলোচনার কথা বলে মানিক মিয়াকে ডেকে নেওয়া হয়। সেখানে তাঁর ওপর হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর নিহতের স্ত্রী হেলেনা আক্তার ১১ জনকে আসামি করে হত্যা মামলা করেন। তদন্তের একপর্যায়ে ২০১৯ সালের নভেম্বরে নয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। তবে বিচার চলাকালে ছয়জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের খালাস দেওয়া হয়।

রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত কামাল মিয়া আদালতে উপস্থিত ছিলেন। তবে তাঁর বাবা মোতাহার মিয়া ও ভাই মনির মিয়া পলাতক রয়েছেন।

এদিকে রায়ের বিষয়ে আসামিপক্ষের আইনজীবী সারওয়ার ই আলম জানিয়েছেন, তাঁরা সব আসামির খালাস প্রত্যাশা করেছিলেন। এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।

অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী ফখরুদ্দিন আহমেদ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। তাঁর ভাষ্য, বাদীর সঙ্গে কথা বলে তাঁরা জেনেছেন, সাজাপ্রাপ্ত ব্যক্তিরাই হত্যাকাণ্ডে আঘাত করেছিলেন। এ রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করবে না।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে নিহত তৌফিকের দাফন সম্পন্ন সদ্য. বৃহস্পতিবার দক্ষিণাঞ্চল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ট্রাম্পের পরাজয়ের খবরে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম সদ্য. গাজীপুর মহানগর পুলিশের নতুন কমিশনার হিসেবে নিয়োগ আশিক সাঈদের সদ্য. ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৬ জনের, সংক্রমণে শীর্ষে ঢাকা সদ্য. একনেকের বৈঠকে অনুমোদিত হলো ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প সদ্য. ৪ ডিসেম্বরের মেডিকেল ভর্তি পরীক্ষা স্থগিত সদ্য. ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড সদ্য. আটক হলেন সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী সদ্য. দাবি আদায়ে অনড় শেকৃবি শিক্ষার্থীরা, অবরোধ চীন-মৈত্রী সিগন্যাল সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে নিহত তৌফিকের দাফন সম্পন্ন সদ্য. বৃহস্পতিবার দক্ষিণাঞ্চল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ট্রাম্পের পরাজয়ের খবরে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম সদ্য. গাজীপুর মহানগর পুলিশের নতুন কমিশনার হিসেবে নিয়োগ আশিক সাঈদের সদ্য. ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৬ জনের, সংক্রমণে শীর্ষে ঢাকা সদ্য. একনেকের বৈঠকে অনুমোদিত হলো ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প সদ্য. ৪ ডিসেম্বরের মেডিকেল ভর্তি পরীক্ষা স্থগিত সদ্য. ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড সদ্য. আটক হলেন সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী সদ্য. দাবি আদায়ে অনড় শেকৃবি শিক্ষার্থীরা, অবরোধ চীন-মৈত্রী সিগন্যাল