হাম-ডেঙ্গু পরিস্থিতি সামলাতে সরকার উদ্বিগ্ন নয়, জানালেন স্বাস্থ্যমন্ত্রী

স
সদ্য সংবাদ ডেস্ক
২০ আগস্ট, ২০২৬ ১৮:৫০:০৫
ছবি: সংগৃহীত

দেশে হাম, ডেঙ্গুসহ একাধিক রোগের সংক্রমণ মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে এসব রোগের পরিস্থিতি নিয়ে সরকার উদ্বিগ্ন নয় বলেও মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অডিটরিয়ামে জাতীয় পর্যায়ে ‘ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, বর্তমানে একসঙ্গে কয়েকটি রোগের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে। তবে পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য বিভাগ প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নিয়েছে। জনগণের স্বাস্থ্য সুরক্ষায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

কলেরা প্রসঙ্গে মন্ত্রী বলেন, একসময় দেশে কলেরায় বিপুলসংখ্যক মানুষের মৃত্যু হতো। ধারাবাহিকভাবে বিভিন্ন প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার ফলে বর্তমানে রোগটি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। এবার কলেরা নির্মূলের লক্ষ্য সামনে রেখে দেশব্যাপী মুখে খাওয়ার টিকা দেওয়ার কর্মসূচি নেওয়া হয়েছে।

কর্মসূচির আওতায় এক বছর বা তার বেশি বয়সী সবাইকে টিকার আওতায় আনার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, আগামী ২২ আগস্ট থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত ১৪টি উপজেলায় ওরাল কলেরার টিকার প্রথম ডোজ দেওয়া হবে। এরপর নির্ধারিত ১৪ দিনের ব্যবধানে দ্বিতীয় ডোজ দেওয়ার কার্যক্রম শুরু হবে ২৬ সেপ্টেম্বর থেকে, যা চলবে ২৫ অক্টোবর পর্যন্ত।

তবে গর্ভবতী নারী, টিকার কোনো উপাদানে আগে গুরুতর অ্যালার্জির প্রতিক্রিয়া হয়েছে এমন ব্যক্তি এবং তীব্র সংক্রমণে আক্রান্তদের এই টিকা না দেওয়ার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম।

সদ্য সংবাদ/এসকে

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. কলকাতা বিমানবন্দরসহ ভারতে একাধিক স্থানে বোমা হামলার হুমকি সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. মৌসুমি রাজনীতি করেন রুমিন ফারহানা আপারা: রাশেদ খাঁন সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. কলকাতা বিমানবন্দরসহ ভারতে একাধিক স্থানে বোমা হামলার হুমকি সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. মৌসুমি রাজনীতি করেন রুমিন ফারহানা আপারা: রাশেদ খাঁন সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল