নেপালের বন্যায় প্রাণহানিতে ড. ইউনূসের শোক প্রকাশ

সদ্য সংবাদ ডেস্ক
২৭ আগস্ট, ২০২৬ ২০:২৫:২৪
ছবি: সংগৃহীত

নেপালে আকস্মিক বন্যায় ব্যাপক হতাহত ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (২৬ আগস্ট) দেওয়া এক বিবৃতিতে তিনি দুর্যোগে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালবাসীর প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

ড. ইউনূস বলেন, আকস্মিক এই দুর্যোগে মানুষের প্রাণহানি ও স্বজন হারানোর ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। যারা আপনজন হারিয়েছেন, এই কঠিন সময় মোকাবিলায় তাদের ধৈর্য ও মানসিক শক্তি কামনা করেন তিনি।

নেপালের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়টি উল্লেখ করে সাবেক প্রধান উপদেষ্টা বলেন, দুর্যোগের এই সময়ে নেপালের মানুষের পাশে থাকার বিষয়ে বাংলাদেশের সংহতি রয়েছে। বিপর্যস্ত মানুষের জন্য তিনি প্রার্থনা করছেন বলেও জানান।

বন্যায় নিখোঁজ ও বিভিন্ন স্থানে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে চলমান তৎপরতা দ্রুত সফল হবে বলে আশা প্রকাশ করেন ড. ইউনূস। একই সঙ্গে দুর্গত মানুষের কাছে প্রয়োজনীয় ত্রাণ ও মানবিক সহায়তা দ্রুত পৌঁছানোর প্রত্যাশা জানান তিনি।

বিবৃতির শেষাংশে বন্যায় নিহতদের আত্মার শান্তি কামনা করেন ড. মুহাম্মদ ইউনূস এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. দুবাইয়ে শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুম আর নেই, ১০ দিনের রাষ্ট্রীয় শোক সদ্য. যুবলীগ হিসেবে আটক, বিজেপি পরিচয়ে মুক্তি সদ্য. ইতালির রোম বিমানবন্দরে মিন্টু-টুকুকে বিএনপি শাখার উষ্ণ অভ্যর্থনা সদ্য. জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী সদ্য. তেলের দাম বাড়ানোর প্রতিবাদে আজ মাঠে নামছে ইসলামী আন্দোলন সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. দুবাইয়ে শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুম আর নেই, ১০ দিনের রাষ্ট্রীয় শোক সদ্য. যুবলীগ হিসেবে আটক, বিজেপি পরিচয়ে মুক্তি সদ্য. ইতালির রোম বিমানবন্দরে মিন্টু-টুকুকে বিএনপি শাখার উষ্ণ অভ্যর্থনা সদ্য. জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী সদ্য. তেলের দাম বাড়ানোর প্রতিবাদে আজ মাঠে নামছে ইসলামী আন্দোলন