মিয়ানমার পরিস্থিতি দেখতে আজ বাংলাদেশে আসছেন জাতিসংঘের বিশেষ দূত

স
সদ্য সংবাদ ডেস্ক
১১ নভেম্বর, ২০২৬ ১১:১৭:৩০
ছবি: সংগৃহীত

মিয়ানমারের চলমান সংঘাত এবং রাখাইন রাজ্যের মানবাধিকার পরিস্থিতির প্রভাব সরেজমিনে পর্যালোচনা করতে বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার কেলি ই. কারি। বুধবার (১১ নভেম্বর) ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তাঁর। সফর চলবে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক দপ্তর মঙ্গলবার (১০ নভেম্বর) জেনেভা থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

সফরে মিয়ানমারের অবনতিশীল মানবাধিকার পরিস্থিতি বাংলাদেশের ওপর কী ধরনের প্রভাব ফেলছে, তা মূল্যায়ন করবেন কেলি ই. কারি। এ ক্ষেত্রে রাখাইন রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি, মিয়ানমারের অভ্যন্তরীণ সশস্ত্র সংঘাত এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জীবনযাত্রা ও সার্বিক অবস্থাকে গুরুত্ব দেওয়া হবে।

বিবৃতিতে জানানো হয়, মিয়ানমার সফরের জন্য আনুষ্ঠানিকভাবে অনুমতি চেয়েছিলেন জাতিসংঘের এই বিশেষ প্রতিনিধি। তবে দেশটির জান্তা সরকার জানিয়েছে, বর্তমানে তাঁর সফরের আয়োজন করতে তারা প্রস্তুত নয়।

বাংলাদেশে অবস্থানকালে সরকারি কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধি এবং মিয়ানমারের সংঘাত ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও বেঁচে ফেরা মানুষের সঙ্গে কথা বলবেন তিনি। সফরের অংশ হিসেবে ঢাকায় বিভিন্ন বৈঠকের পাশাপাশি কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শনের পরিকল্পনাও রয়েছে তাঁর।

সফর শেষে ১৮ নভেম্বর একটি সংবাদ সম্মেলনে নিজের পর্যবেক্ষণ ও অভিজ্ঞতা তুলে ধরবেন কেলি ই. কারি।

জাতিসংঘের মানবাধিকার পরিষদে ২০২৭ সালের মার্চে মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি নিয়ে পরবর্তী প্রতিবেদন উপস্থাপন করার কথা রয়েছে তাঁর।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ইসরায়েলি পার্লামেন্টে শপথ ঘিরে উত্তেজনা, আরব দলগুলোকে বেন গভিরের কটূক্তি সদ্য. প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে শেখ হাসিনার নামে স্লোগান, আটক ৩ যুবক সদ্য. সরকার ব্যর্থ হলে বিরোধী দল বসে থাকবে না: জামায়াত আমির সদ্য. আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক অনুষ্ঠিত সদ্য. এমিনে এরদোগানের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি বিষয়, সেভাবেই সমাধান করা হবে: দিল্লি সদ্য. দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর সদ্য. পরিত্যক্ত দুয়েকটি গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইস্তাম্বুল বিমানবন্দরে যাত্রাবিরতি, কপ সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা, হাওর এক্সপ্রেসে আগুন সদ্য. ইসরায়েলি পার্লামেন্টে শপথ ঘিরে উত্তেজনা, আরব দলগুলোকে বেন গভিরের কটূক্তি সদ্য. প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে শেখ হাসিনার নামে স্লোগান, আটক ৩ যুবক সদ্য. সরকার ব্যর্থ হলে বিরোধী দল বসে থাকবে না: জামায়াত আমির সদ্য. আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক অনুষ্ঠিত সদ্য. এমিনে এরদোগানের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি বিষয়, সেভাবেই সমাধান করা হবে: দিল্লি সদ্য. দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর সদ্য. পরিত্যক্ত দুয়েকটি গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইস্তাম্বুল বিমানবন্দরে যাত্রাবিরতি, কপ সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা, হাওর এক্সপ্রেসে আগুন