প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে চায় সরকার: প্রধানমন্ত্রী

স
সদ্য সংবাদ ডেস্ক
২৬ নভেম্বর, ২০২৬ ১২:৪১:০৫
ছবি: সংগৃহীত

দেশের অর্থনীতিতে প্রাণিসম্পদ খাতের অবদান আরও বাড়ানোর পরিকল্পনা করছে সরকার। আগামী দিনে এ খাত বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান উৎস হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্য বাস্তবায়নে খামারিদের প্রশিক্ষণ, ঋণ সুবিধা, আধুনিক প্রযুক্তি ও উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, প্রাণিসম্পদ খাতকে পরিকল্পিতভাবে উৎপাদনমুখী শিল্পে পরিণত করা গেলে দেশের অর্থনীতিকে স্বনির্ভর করা সম্ভব। এ জন্য প্রয়োজন যথাযথ পরিকল্পনা, কার্যকর উদ্যোগ ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টা।

তিনি আরও বলেন, সরকার প্রাণিসম্পদ খাতের আধুনিকায়ন ও বিজ্ঞানভিত্তিক উন্নয়নে কাজ করছে। বিশেষ করে প্রান্তিক পর্যায়ের খামারিরা যাতে সহজেই পশুর চিকিৎসা ও রোগপ্রতিরোধের সেবা পান, সে ব্যবস্থা জোরদার করা হচ্ছে।

খামারিদের এ খাতের প্রধান শক্তি হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তাদের উৎপাদন সক্ষমতা বাড়াতে নীতিগত সহায়তার পাশাপাশি প্রয়োজনীয় কারিগরি সহযোগিতাও দেওয়া হবে। খামার সম্প্রসারণে সরকার সব ধরনের সহযোগিতা নিয়ে পাশে থাকবে।

পুষ্টি ও মানবসম্পদ উন্নয়নের বিষয়েও গুরুত্বারোপ করেন সরকারপ্রধান। তিনি বলেন, একটি মেধাবী ও সুস্থ প্রজন্ম গড়ে তুলতে পুষ্টির নিশ্চয়তা জরুরি। এ ক্ষেত্রে প্রাণিজ আমিষের পর্যাপ্ত সরবরাহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানের একপর্যায়ে প্রাণিসম্পদ খাতের উন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়। আটটি ক্যাটাগরিতে মোট ২৩ জনের হাতে প্রাণিসম্পদ পদক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ডিবির অভিযানে গ্রেপ্তার আরও দুই পুলিশ কর্মকর্তা সদ্য. ডিবির অভিযানে আটক সাবেক এমপি আনারের মেয়ে সদ্য. বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক যুক্তরাষ্ট্রের সদ্য. মোহাম্মদপুরে গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই নেতা সদ্য. গাজীপুরের কারখানায় ফিরছেন শ্রমিকেরা, মাঠে আইনশৃঙ্খলা বাহিনীর ৩২ প্লাটুন সদ্য. পুলিশ প্রশাসনে রদবদল, ৭ জেলায় নতুন এসপিসহ বদলি ১৪ কর্মকর্তা সদ্য. মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট সদ্য. ফ্যাসিবাদী আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. গঙ্গা চুক্তির সময়সীমা শেষ হচ্ছে ডিসেম্বরে, নতুন চুক্তিতে পানির নিশ্চয়তা চায় বাংলাদেশ সদ্য. গোপালগঞ্জে থানায় আগুনের ঘটনায় অতিরিক্ত এসপি গ্রেপ্তার সদ্য. ডিবির অভিযানে গ্রেপ্তার আরও দুই পুলিশ কর্মকর্তা সদ্য. ডিবির অভিযানে আটক সাবেক এমপি আনারের মেয়ে সদ্য. বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক যুক্তরাষ্ট্রের সদ্য. মোহাম্মদপুরে গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই নেতা সদ্য. গাজীপুরের কারখানায় ফিরছেন শ্রমিকেরা, মাঠে আইনশৃঙ্খলা বাহিনীর ৩২ প্লাটুন সদ্য. পুলিশ প্রশাসনে রদবদল, ৭ জেলায় নতুন এসপিসহ বদলি ১৪ কর্মকর্তা সদ্য. মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট সদ্য. ফ্যাসিবাদী আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. গঙ্গা চুক্তির সময়সীমা শেষ হচ্ছে ডিসেম্বরে, নতুন চুক্তিতে পানির নিশ্চয়তা চায় বাংলাদেশ সদ্য. গোপালগঞ্জে থানায় আগুনের ঘটনায় অতিরিক্ত এসপি গ্রেপ্তার