জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনে অংশ নিলেন প্রধানমন্ত্রী

স
সদ্য সংবাদ ডেস্ক
২৬ নভেম্বর, ২০২৬ ০৯:৫২:৩৬
ছবি: সংগৃহীত

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে কেন্দ্র করে এবারের প্রাণিসম্পদ সপ্তাহ আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন এবং পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়। এরপর প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শনের আয়োজন রাখা হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এবং প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এ আয়োজনে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ দেওয়া হবে। পদকপ্রাপ্তদের মধ্য থেকে কয়েকজন অনুষ্ঠানে নিজেদের অনুভূতি তুলে ধরবেন।

উদ্বোধনী আয়োজন শেষে প্রধানমন্ত্রী প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত প্রদর্শনী ও বিভিন্ন স্টল পরিদর্শন করবেন।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক যুক্তরাষ্ট্রের সদ্য. পুলিশ প্রশাসনে রদবদল, ৭ জেলায় নতুন এসপিসহ বদলি ১৪ কর্মকর্তা সদ্য. মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট সদ্য. ফ্যাসিবাদী আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. গঙ্গা চুক্তির সময়সীমা শেষ হচ্ছে ডিসেম্বরে, নতুন চুক্তিতে পানির নিশ্চয়তা চায় বাংলাদেশ সদ্য. গোপালগঞ্জে থানায় আগুনের ঘটনায় অতিরিক্ত এসপি গ্রেপ্তার সদ্য. ধানমন্ডিতে শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব আটক সদ্য. সচিবালয়ে একনেকের বৈঠক শুরু সদ্য. সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ডিবি হেফাজতে এএসপি রাকিবুল সদ্য. গোপালগঞ্জ থেকে সরানো হচ্ছে দুই আন্তঃনগর ট্রেন সদ্য. বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক যুক্তরাষ্ট্রের সদ্য. পুলিশ প্রশাসনে রদবদল, ৭ জেলায় নতুন এসপিসহ বদলি ১৪ কর্মকর্তা সদ্য. মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট সদ্য. ফ্যাসিবাদী আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. গঙ্গা চুক্তির সময়সীমা শেষ হচ্ছে ডিসেম্বরে, নতুন চুক্তিতে পানির নিশ্চয়তা চায় বাংলাদেশ সদ্য. গোপালগঞ্জে থানায় আগুনের ঘটনায় অতিরিক্ত এসপি গ্রেপ্তার সদ্য. ধানমন্ডিতে শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব আটক সদ্য. সচিবালয়ে একনেকের বৈঠক শুরু সদ্য. সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ডিবি হেফাজতে এএসপি রাকিবুল সদ্য. গোপালগঞ্জ থেকে সরানো হচ্ছে দুই আন্তঃনগর ট্রেন