আওয়ামী লীগের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা দিতে চার সচিবকে নোটিশ

স
সদ্য সংবাদ ডেস্ক
২১ নভেম্বর, ২০২৬ ১৫:৩৩:৩৯
ছবি: সংগৃহীত

বাংলাদেশ আওয়ামী লীগের ওপর বিদ্যমান নিষেধাজ্ঞাকে স্থায়ী আইনি ভিত্তি দেওয়ার পাশাপাশি দলটির নেতা-কর্মীদের বিরুদ্ধে ওঠা সহিংসতা ও হত্যাকাণ্ডের অভিযোগ তদন্তে স্বাধীন বিচার বিভাগীয় কমিশন গঠনের দাবি জানানো হয়েছে। এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের চার সচিবকে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মো. রবিউল করিমের পক্ষে আইনজীবী এএসএম শাহরিয়ার কবির ১৬ পৃষ্ঠার নোটিশটি পাঠান। মন্ত্রিপরিষদ সচিব এবং পররাষ্ট্র, স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের সচিবকে এর প্রাপক করা হয়েছে।

নোটিশে উত্থাপিত দাবিগুলোর বিষয়ে ২৪ ঘণ্টার মধ্যে সরকারের অবস্থান জানাতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে আগামী ২২ নভেম্বর হাইকোর্টে রিট আবেদন করার কথা জানিয়েছেন নোটিশদাতা। ওই আবেদনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি প্রয়োজনীয় নির্দেশনা চাওয়া হবে বলেও উল্লেখ করা হয়েছে।

আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞাকে সুস্পষ্ট ও স্থায়ী আইনি কাঠামোর আওতায় আনতে জাতীয় সংসদে আইন পাসের প্রস্তাব দিয়েছেন আইনজীবী। সংসদ অধিবেশন না থাকলে এ বিষয়ে অধ্যাদেশ জারির কথাও বলা হয়েছে। প্রস্তাবিত আইনে নিষিদ্ধ কর্মকাণ্ডে অর্থায়ন ও সাংগঠনিক সহায়তার জন্য শাস্তির বিধান, সম্পদ বাজেয়াপ্ত এবং হাইকোর্টের মাধ্যমে বিচারিক পর্যালোচনার সুযোগ রাখার দাবি জানানো হয়েছে।

নোটিশে ২০২৪ সালের ৫ আগস্টের পর আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে ওঠা সহিংসতা, অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের অভিযোগ খতিয়ে দেখতে ৯০ দিনের মধ্যে তদন্ত শেষ করার প্রস্তাব রয়েছে। এ জন্য সুপ্রিম কোর্টের একজন কর্মরত বা অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে স্বাধীন বিচার বিভাগীয় কমিশন গঠনের দাবি জানানো হয়েছে। তদন্তে অভিযোগগুলোর পাশাপাশি অর্থের উৎস এবং বিদেশি কোনো পক্ষের সম্পৃক্ততা বা সহায়তা ছিল কি না, তাও অনুসন্ধানের কথা বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন প্রকাশ এবং জাতিসংঘে পাঠানোর প্রস্তাবও রয়েছে।

আন্তর্জাতিক পর্যায়ে নিষেধাজ্ঞার বিষয়টি তুলে ধরার জন্যও সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। নোটিশে বাংলাদেশের কূটনৈতিক মিশনের মাধ্যমে বিভিন্ন দেশের সরকারকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৩৭৩ নম্বর প্রস্তাবের আওতায় নেওয়া পদক্ষেপ সম্পর্কে জাতিসংঘকে জানানোর কথা বলা হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের কাছে আওয়ামী লীগকে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করার বিষয়টি বিবেচনার অনুরোধ জানানোর প্রস্তাবও রাখা হয়েছে।

এ ছাড়া সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ এবং দণ্ডবিধি, ১৮৬০-এর প্রাসঙ্গিক ধারায় নিষিদ্ধ সশস্ত্র কার্যক্রমে জেনেশুনে অর্থায়ন, সংগঠন বা সহায়তার অভিযোগ তদন্তের দাবি জানানো হয়েছে। অভিযোগের পক্ষে প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করার কথাও উল্লেখ রয়েছে।

তবে নোটিশে বলা হয়েছে, বৈধ রাজনৈতিক মতপ্রকাশ, শান্তিপূর্ণ ভিন্নমত এবং সরকারের সমালোচনাকে যেন এসব প্রস্তাবিত ব্যবস্থার আওতায় এনে শাস্তিযোগ্য করা না হয়।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী সদ্য. বাংলাদেশ সফরে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও মালদ্বীপের প্রেসিডেন্ট সদ্য. ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসেবে গড়তে চায় সরকার সদ্য. শেখ হাসিনাকে বাংলাদেশে কখনোই ফেরত পাঠাবে না ভারত: শ্রীরাধা দত্ত সদ্য. বৈশাখী টেলিভিশনে দুর্বৃত্তদের হামলা, আহত বহু কর্মী সদ্য. মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর ঐক্য আজও আমাদের উজ্জীবিত করে: রাষ্ট্রপতি সদ্য. শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন সদ্য. ভারত থেকে আগুন সন্ত্রাসে মদদ দিচ্ছেন হাসিনা: রিজভী সদ্য. তারেক রহমানের সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ সদ্য. ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনায় প্রধানমন্ত্রী সদ্য. ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী সদ্য. বাংলাদেশ সফরে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও মালদ্বীপের প্রেসিডেন্ট সদ্য. ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসেবে গড়তে চায় সরকার সদ্য. শেখ হাসিনাকে বাংলাদেশে কখনোই ফেরত পাঠাবে না ভারত: শ্রীরাধা দত্ত সদ্য. বৈশাখী টেলিভিশনে দুর্বৃত্তদের হামলা, আহত বহু কর্মী সদ্য. মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর ঐক্য আজও আমাদের উজ্জীবিত করে: রাষ্ট্রপতি সদ্য. শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন সদ্য. ভারত থেকে আগুন সন্ত্রাসে মদদ দিচ্ছেন হাসিনা: রিজভী সদ্য. তারেক রহমানের সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ সদ্য. ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনায় প্রধানমন্ত্রী