রোমে ‘হ্যালো ইতালি’র প্রথম বর্ষপূর্তি উদযাপন, প্রবাসী বাংলাদেশি ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

ইতালি প্রতিনিধি
৩১ আগস্ট, ২০২৬ ১৬:০৭:০০
মালিক মনজুর

ইতালির জনপ্রিয় নিউজ পোর্টাল ‘হ্যালো ইতালি’-এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে রাজধানী রোমে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা ও কেক কাটার আয়োজন করা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) রাজধানী রোমের বাংলা টাউনের স্থানীয় প্রিন্স অব সিলেট কাফি শপে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ‘হ্যালো ইতালি’র সম্পাদক মেজবাহুল হক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক মিনহাজ হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর ঢাকা সমিতি ইতালির সভাপতি আমিনুর রহমান সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি বিএনপির সাবেক সহ-সভাপতি মাইনুল আলম খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রতন, বৃহত্তর ঢাকা সমিতি ইতালির সাধারণ সম্পাদক সাহাদাত হোসেন রনি, মুন্সিগঞ্জ-বিক্রমপুর সমিতি ইতালির সভাপতি এলিম আহমেদ মিঠু ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম।

এছাড়া উপস্থিত ছিলেন ইতালি বিএনপির সাবেক প্রচার সম্পাদক খান রবিন, সাবেক আন্তর্জাতিক সম্পাদক পঞ্চায়েত হোসেন, ইতালি যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আহমেদ খোকন, রোম মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি বাহার মোহাম্মদ, বৃহত্তর সিলেট জাতীয়তাবাদী ফোরাম ইতালির সভাপতি আরমান উদ্দিন স্বপন, সিনিয়র সাংবাদিক নাজমুল আহসান তুহিন, আমির হোসেন লিটন, শাহীন খলিল কাউসার ও মালিক মঞ্জুর।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ধূমকেতু সোশ্যাল অর্গানাইজেশনের সদস্য তারেক আহমেদ, গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন ইতালির সভাপতি আরিফ আহমেদ আরিফিন, বাংলাদেশ ক্রিকেট ইতালির চেয়ারম্যান ইমন রহমান, সঞ্চারী সঙ্গীতায়নের কর্ণধার সুস্মিতা সুলতানা ও ইফতেখারুল আলম কনক, গ্রেটার সিলেট ইয়াং স্টার ক্লাবের সভাপতি প্রিন্স হাসান আহমেদ ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ইফরানসহ ইতালি প্রবাসী বাংলাদেশি বিভিন্ন আঞ্চলিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় বক্তারা প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন বিষয়, ইতালিতে বাংলাদেশি কমিউনিটির কার্যক্রম এবং প্রবাসীদের কল্যাণে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা করেন। তারা প্রবাসীদের সুখ-দুঃখ, সাফল্য ও বিভিন্ন কর্মকাণ্ড বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার জন্য বাংলা গণমাধ্যমের প্রতি আহ্বান জানান।

বক্তারা ‘হ্যালো ইতালি’র প্রথম বর্ষপূর্তিতে শুভেচ্ছা জানিয়ে বলেন, প্রবাসে বাংলা ভাষার সংবাদমাধ্যমগুলো বাংলাদেশি কমিউনিটির মধ্যে যোগাযোগ ও ঐক্য তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ইতালিপ্রবাসী বাংলাদেশিদের সমস্যা, সম্ভাবনা ও বেড়ে ওঠা প্রজন্মদের অর্জন তুলে ধরার পাশাপাশি দেশের সঙ্গে প্রবাসীদের সেতুবন্ধন তৈরিতেও গণমাধ্যমকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

পরে ‘হ্যালো ইতালি’র প্রথম বর্ষপূর্তি উপলক্ষে অতিথি ও সাংবাদিকদের অংশগ্রহণে কেক কাটা হয়। এ সময় উপস্থিত সবাই পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

এছাড়াও জনপ্রিয় হ্যালো ইতালি নিউজ স্বাধীন সংবাদ প্রচারে বিশেষ অবদান রাখায় বিশেষ সম্মাননা শ্বারক ক্রেস্ট প্রদান করেন সাংবাদিক মিনহাজ হোসেন।

অনুষ্ঠানে প্রবাসী কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সদ্য সংবাদ/এসকে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ইরান ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে, সতর্ক করলেন সাবেক মার্কিন দূত সদ্য. ব্রিকস সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে তথ্য নেই: নয়াদিল্লি সদ্য. সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. বগুড়ায় দুর্ঘটনার কবলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী, গাড়ির ধাক্কায় প্রাণগেল আহত বৃদ্ধার সদ্য. 'লংমার্চ' বিরোধীদলের রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার: রিজভী সদ্য. বেলুচিস্তানে পাক বাহিনীর অভিযানে নিহত ৪৮ সদ্য. বাজার পরিস্থিতিতে স্বস্তি নেই, আয়-ব্যয়ের হিসাব মেলাতে হিমশিম ভোক্তারা সদ্য. কক্সবাজারে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শামসুজ্জামান দুদু সদ্য. অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে কলেজছাত্র গ্রেপ্তারের ঘটনায় ক্ষেপলেন নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. দেশের সকল হাসপাতাল দালালমুক্ত করার চেষ্টা করছি: স্বাস্থ্যমন্ত্রী সদ্য. ইরান ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে, সতর্ক করলেন সাবেক মার্কিন দূত সদ্য. ব্রিকস সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে তথ্য নেই: নয়াদিল্লি সদ্য. সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. বগুড়ায় দুর্ঘটনার কবলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী, গাড়ির ধাক্কায় প্রাণগেল আহত বৃদ্ধার সদ্য. 'লংমার্চ' বিরোধীদলের রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার: রিজভী সদ্য. বেলুচিস্তানে পাক বাহিনীর অভিযানে নিহত ৪৮ সদ্য. বাজার পরিস্থিতিতে স্বস্তি নেই, আয়-ব্যয়ের হিসাব মেলাতে হিমশিম ভোক্তারা সদ্য. কক্সবাজারে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শামসুজ্জামান দুদু সদ্য. অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে কলেজছাত্র গ্রেপ্তারের ঘটনায় ক্ষেপলেন নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. দেশের সকল হাসপাতাল দালালমুক্ত করার চেষ্টা করছি: স্বাস্থ্যমন্ত্রী