বাঁধনের ওপর হামলার প্রতিবাদে রোমের দূতাবাসে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের স্মারকলিপি

ইতালি প্রতিনিধি
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৩৯:০০
মালিক মনজুর

ইতালিতে প্রবাসী বাংলাদেশি অভিনেত্রী ও বৈষম্যবিরোধী আন্দোলনে সংহতি প্রকাশকারী জুলাই যোদ্ধা আজমেরী হক বাঁধনের ওপর আকস্মিক হামলার তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছে ‘এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স, ইতালি’। একইসাথে উক্ত হামলায় জড়িতদের অবিলম্বে চিহ্নিত করে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এবং ভুক্তভোগীকে প্রয়োজনীয় আইনি সহায়তা দেওয়ার দাবি জানিয়ে বাংলাদেশ দূতাবাস, রোমে এক স্মারকলিপি প্রদান করেছে সংগঠনটি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর, ২০২৬) এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স, ইতালি-এর আহ্বায়ক রাসেল মুহাম্মদ স্বাক্ষরিত স্মারকলিপিটি আনুষ্ঠানিকভাবে রোমস্থ বাংলাদেশ রাষ্ট্রদূত এ.টি.এম রফিকুল হকের নিকট হস্তান্তর করা হয়।

স্মারকলিপিতে বলা হয়, গত ৭ সেপ্টেম্বর ইতালিতে অবস্থানকালীন সময়ে জুলাই বিপ্লবের অন্যতম কণ্ঠস্বর ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আজমেরী হক বাঁধন এক অনাকাঙ্ক্ষিত হামলার শিকার হন। ইতালীতে প্রবাসী বাংলাদেশিরা দীর্ঘ দিন ধরে নিজস্ব মেধা ও শ্রম দিয়ে সামাজিক ও অর্থনৈতিকভাবে দেশের ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলেছেন। সেখানে প্রবাসের মাটিতে একজন প্রখ্যাত বাংলাদেশি নাগরিকের ওপর এরূপ জঘন্য হামলা শুধু ব্যক্তিগত নিরাপত্তাই বিঘ্নিত করেনি, বরং পুরো প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সম্মান ও নিরাপত্তাকে মারাত্মক ঝুঁকিতে ফেলে দিয়েছে।

পরিস্থিতি বিবেচনায় রাষ্ট্রদূত সমীপে সংগঠনের পক্ষ থেকে ৪ দফা প্রস্তাব ও দাবি পেশ করা হয়:

• আইনি ও প্রশাসনিক সহায়তা: রাষ্ট্রদূত কার্যালয়ের পক্ষ থেকে বাঁধনকে পূর্ণাঙ্গ আইনি ও প্রশাসনিক সহযোগিতা প্রদান করা এবং ইতালি প্রশাসনের সঙ্গে সার্বিক যোগাযোগ সমন্বয় করা।

• হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি: ইতালি পুলিশের সহায়তায় হামলায় জড়িত সকল অপরাধীকে শনাক্ত করে সে দেশের প্রচলিত আইনি কাঠামোর আওতায় কঠোরতম শাস্তির ব্যবস্থা করা।

• কূটনৈতিক আইনি পদক্ষেপ: চিহ্নিত অপরাধীদের তথ্য-উপাত্ত আইনসম্মত উপায়ে সংগ্রহপূর্বক ঢাকার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রেরণের মাধ্যমে প্রয়োজনীয় কূটনৈতিক পদক্ষেপ নেওয়া।

• প্রবাসীদের সার্বিক নিরাপত্তা: ইতালিসহ পৃথিবীর যেকোনো দেশে জুলাই যোদ্ধা, সাংস্কৃতিক কর্মী ও সাধারণ প্রবাসীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত অভিযোগ গ্রহণ ও সমাধানের জন্য কার্যকর যোগাযোগ ব্যবস্থা চালু করা।

স্মারকলিপিতে সংগঠনটির নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন, রাষ্ট্রদূত মহোদয়ের সুনির্দিষ্ট পদক্ষেপ ও অভিভাবকসুলভ ভূমিকায় প্রবাসীদের মাঝে দূতাবাসের প্রতি আস্থা বজায় থাকবে এবং ভুক্তভোগী আজমেরী হক বাঁধন দ্রুততম সময়ে ন্যায়বিচার পাবেন।

সদ্য সংবাদ/এসকে

প্রবাস ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ইরানের রাষ্ট্রদূত সদ্য. ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. সাংবাদিকরা পূর্ণ স্বাধীনতা ভোগ করবে: তথ্যমন্ত্রী সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, বৈধ হলেই প্রার্থী: মীর শাহে আলম সদ্য. রুমিন ফারহানা আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন সদ্য. অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ সদ্য. জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে আফরোজা আব্বাসের যোগদান সদ্য. এসএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ সদ্য. এআই দিয়ে পুরোনো দিনের ছবি বানানোর আগে জেনে নিন ঝুঁকিগুলো সদ্য. মার্কিন সড়ক থেকে ভারতীয়দের সরে যেতে বললেন ট্রাম্প! সদ্য. রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ইরানের রাষ্ট্রদূত সদ্য. ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. সাংবাদিকরা পূর্ণ স্বাধীনতা ভোগ করবে: তথ্যমন্ত্রী সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, বৈধ হলেই প্রার্থী: মীর শাহে আলম সদ্য. রুমিন ফারহানা আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন সদ্য. অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ সদ্য. জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে আফরোজা আব্বাসের যোগদান সদ্য. এসএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ সদ্য. এআই দিয়ে পুরোনো দিনের ছবি বানানোর আগে জেনে নিন ঝুঁকিগুলো সদ্য. মার্কিন সড়ক থেকে ভারতীয়দের সরে যেতে বললেন ট্রাম্প!