মদিনার জামাত মালদ্বীপ শাখার উদ্যোগে আয়োজিত মাহফিলে আলেম-ওলামা, ব্যবসায়ী ও প্রবাসী নেতৃবৃন্দের অংশগ্রহণে আলোচনা, দোয়া ও মোনাজাত।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে মদিনার জামাত, মালদ্বীপ শাখার উদ্যোগে এবং ঢাকা ট্রেডার্সের সার্বিক তত্ত্বাবধানে রাজধানী মালের সি বিল্ডিং অডিটোরিয়ামে ওয়াজ, দোয়া ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আয়োজিত এ মাহফিলে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি, আলেম-ওলামা, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে ছিল ঢাকা ট্রেডার্স, মালদ্বীপ। প্রতিষ্ঠানটির পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী বাবুল হোসেনের সমন্বয়ে মাহফিলের আয়োজন ও বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়।
মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ মহসিন কবীর ইউছুফী। তিনি বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও মুফাসসিরে কুরআন এবং বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড ও দেশ টিভির ইসলামিক আলোচক। তিনি মদিনার জামাত কদমতলী শাহী দরবার শরীফের পীর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ খলিলুর রহমান, বিশিষ্ট সমাজসেবক ও সভাপতি, মালদ্বীপ বিএনপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক, মালদ্বীপ বিএনপি; মোঃ নেহের মিয়া রানা, সিনিয়র সহ-সভাপতি; মোহাম্মদ ফারুক হোসেন, সহ-সভাপতি; মোঃ মুক্তার হোসেন, সহ-সভাপতি; মোঃ শরীফুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক; মোহাম্মদ মাহামুদুল হাসান কালাম, যুগ্ম সাধারণ সম্পাদক; আবুল কালাম আজাদ, সহ-সাংগঠনিক সম্পাদক, মালদ্বীপ বিএনপি এবং মোঃ আলমগীর সিকদার, সভাপতি, প্রবাসী অধিকার পরিষদ মালদ্বীপ।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ আরিফুর ইসলাম, সভাপতি পদপ্রার্থী, মালদ্বীপ যুবদল; মোঃ মাসুদ মুন্না, আহ্বায়ক, স্বেচ্ছাসেবক দল মালদ্বীপ শাখা এবং মোঃ আবু আহমেদ সেলিম মিয়া, প্রবাসী ব্যবসায়ী, মালদ্বীপ।
মাহফিলে আমন্ত্রিত ওলামায়ে কেরামের মধ্যে উপস্থিত ছিলেন হযরত মাওলানা মোঃ মাসুম বিল্লাহ, হযরত মাওলানা মোঃ নজরুল ইসলাম, হযরত মাওলানা হাফেজ মোঃ ইসরাফিল হোসেন, হযরত মাওলানা মোঃ আঃ হান্নান, হযরত মাওলানা হাফেজ মোঃ রিফাতুল ইসলাম এবং মোঃ ইসমাইল হোসেন, খাদেম, মদিনার জামাত মালদ্বীপ।
মাহফিলে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)- এর জীবন, আদর্শ, মানবিক মূল্যবোধ ও ইসলামের শান্তির বার্তা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা প্রবাসী জীবনে ধর্মীয় মূল্যবোধ, পারস্পরিক সম্প্রীতি ও মানবিক দায়িত্ববোধের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের বিশেষ পর্বে মালদ্বীপে বসবাসরত বিশিষ্ট ব্যবসায়ী ও প্রবাসীদের সম্মাননা প্রদান করা হয়। সবশেষে দেশ, জাতি, মুসলিম উম্মাহ এবং প্রবাসী বাংলাদেশিদের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সদ্য সংবাদ/এসকে