১০০ কিংবা ১০০০ জন হলেও নারী নিয়ে নোংরামি করা লোকদের ছাড় দেব না: মেঘনা আলম

স
সদ্য সংবাদ ডেস্ক
২০ আগস্ট, ২০২৬ ০২:৫৮:৩৪
ছবি: সংগৃহীত

নারীকে নিয়ে কুরুচিপূর্ণ ও আপত্তিকর বক্তব্য কিংবা অপপ্রচার চালানো ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলম। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন তিনি।

বুধবার (১৯ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন মেঘনা আলম।

https://www.soddosongbad.com/storage/uploads/25-19-08-2026-08-58-13.png

স্ট্যাটাসে তিনি জানান, নারীকে নিয়ে নোংরা মন্তব্য বা অপপ্রচার চালানো ব্যক্তির সংখ্যা যতই হোক না কেন, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার উদ্যোগ তিনি নেবেন।

মেঘনা আলম বলেন, অন্য রাজনীতিবিদ বা সেলিব্রিটিদের মতো তিনি এসব বিষয়ে নীরব বা সহনশীল থাকবেন না। নারীকে হেয় করে কিংবা কুরুচিপূর্ণ বক্তব্য ছড়িয়ে যারা সামাজিকভাবে হয়রানি করেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।

তিনি আরও বলেন, এমন ব্যক্তির সংখ্যা ১০০ হোক কিংবা ১ হাজার নারীকে নিয়ে নোংরা কথা ছড়ানো ব্যক্তিদের শাস্তির আওতায় আনার ব্যবস্থা তিনি করবেন।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. কলকাতা বিমানবন্দরসহ ভারতে একাধিক স্থানে বোমা হামলার হুমকি সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. মৌসুমি রাজনীতি করেন রুমিন ফারহানা আপারা: রাশেদ খাঁন সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. কলকাতা বিমানবন্দরসহ ভারতে একাধিক স্থানে বোমা হামলার হুমকি সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. মৌসুমি রাজনীতি করেন রুমিন ফারহানা আপারা: রাশেদ খাঁন সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল