পরীক্ষার নাম্বারে দ্বিচারিতা ও নানা অভিযোগে ইবি শিক্ষার্থীদের ক্লাস বর্জন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
পরীক্ষায় ইন্টার্নাল নাম্বারে দ্বিচারিতা, ফলাফল ‘ভ্যানিশ’ করার ভয়ভীতি, আধিপত্য বিস্তারের চেষ্টা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপসহ একাধিক অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম (সিএমজে) বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা বিভাগের এক শিক্ষকের ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছেন।

গত রবিবার (২২ ফেব্রুয়ারি) তিন দফা দাবি সম্বলিত স্মারকলিপি বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. মো. রশিদুজ্জামান এর কাছে জমা দেন শিক্ষার্থীরা।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, বিভাগের শিক্ষক জনাব তন্ময় সাহা জয় স্যারের ক্লাস করতে তারা অনিচ্ছুক। তারা দাবি করেন, সংশ্লিষ্ট শিক্ষক তাদের ক্লাস নিতে অস্বীকৃতি জানায়, এবং সেই প্রেক্ষিতে তারা ক্লাস বর্জনের সিদ্ধান্ত নেন। পরবর্তী পরিস্থিতি বিবেচনায় তারা নিজেদের সিদ্ধান্তে অনড় রয়েছেন।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো:
১. স্নাতক চতুর্থ বর্ষের দ্বিতীয় সেমিস্টার থেকে স্নাতকোত্তরের ফলাফল প্রকাশ পর্যন্ত সংশ্লিষ্ট শিক্ষক যেন তাদের কোনো একাডেমিক কার্যক্রমে (ক্লাস, পরীক্ষা, মৌখিক পরীক্ষা, খাতা মূল্যায়ন, পুনর্মূল্যায়ন) অন্তর্ভুক্ত না থাকেন।
২. শিক্ষার্থীদের একাডেমিক স্বার্থে কোনো ধরনের আঘাত বা আশঙ্কা দেখা দিলে বিভাগ যেন যথাযথ ব্যবস্থা গ্রহণ করে।
৩. সংশ্লিষ্ট শিক্ষকের সভাপতিত্বকালীন সময়ে তাদের ব্যাচের কোনো একাডেমিক জটিলতা সৃষ্টি না হয়, সে বিষয়ে কর্তৃপক্ষ কার্যকর ভূমিকা পালন করবে।

শিক্ষার্থীরা স্পষ্ট করেছেন, সংশ্লিষ্ট শিক্ষকের সঙ্গে তাদের কোনো ব্যক্তিগত সমস্যা বা রাজনৈতিক প্রতিহিংসা নেই। কারও ক্ষতিসাধন বা অনিষ্টের উদ্দেশ্যে নয়, বরং একাডেমিক স্বার্থ বিবেচনায় তারা এ সিদ্ধান্ত নিয়েছেন।

বিভাগটির শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে শিক্ষক তন্ময় সাহা জয় শিক্ষার্থীদের ওপর আধিপত্য বিস্তারের চেষ্টা, ফলাফল ‘ভ্যানিশ’ করে দেওয়ার হুমকি ও ভয়ভীতি প্রদর্শন, এবং ইন্টার্নাল মার্ক প্রদানে দ্বিচারিতা করে আসছেন। এছাড়া ক্লাসে অন্যান্য শিক্ষকদের সমালোচনা, শিক্ষার্থীদের ব্যক্তিগত বিষয়ে অযাচিত হস্তক্ষেপ এবং আক্রমণাত্মক ভাষায় কথা বলার অভিযোগও রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী জানিয়েছেন, শিক্ষক জয় ফলাফল নিয়ে হুমকি দিতেন, যেমন “কিভাবে বের হবে তা দেখে নেওয়া হবে।” সর্বশেষ নির্বাচনের পর স্যারের একটি ক্লাস ছিল। অনেক শিক্ষার্থীর বাসা দূরে হওয়ায় ক্লাস বাতিলের জন্য অনুরোধ করা হলেও তিনি তা গ্রহণ করেননি। বরং ক্লাস নেওয়ার সিদ্ধান্তে অনড় ছিলেন। পরবর্তীতে শিক্ষার্থীরা ক্লাসে উপস্থিত না হলে তিনি ক্লাস বর্জনের নোটিশ দেন এবং সকলের অ্যাটেনডেন্স বাতিল করার হুমকি দেন। এরপর শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে স্মারকলিপি জমা দেন এবং জুম মিটিংয়ের মাধ্যমে চেয়ারম্যান স্যারের কাছে অভিযোগ জানান।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক প্রভাষক তন্ময় সাহা জয়কে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি।

দপ্তর সভাপতি অধ্যাপক ড. মো. রশিদুজ্জামান বলেন, “শিক্ষার্থীরা একটি অনলাইন মিটিংয়ে বিষয়টি আমাকে অবহিত করেছে। পরবর্তীতে তারা বিভাগে লিখিত অভিযোগ দিয়েছেন। আগামী ৩ মার্চ আমাদের একাডেমিক মিটিং আছে। শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে মিটিংয়ে আলোচনা হবে এবং সকলে মিলিতভাবে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। এছাড়া সংশ্লিষ্ট কোর্সটি অন্য শিক্ষককে দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের অন্যান্য অভিযোগ লিখিতভাবে পেয়েছি, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি