পৃথিবীর যেখানেই যাই, বাংলাদেশের খাবারের প্রশংসা করি: আতিফ আসলাম

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৪
কনসার্টে অংশ নিতে আবারও ঢাকায় এসেছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। বুধবার রাতে ঢাকায় পৌঁছান তিনি। বৃহস্পতিবার বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এই গায়ক।

সংবাদ সম্মেলনে বাংলাদেশের খাবার নিয়ে নিজের ভালো লাগার কথা জানান আতিফ আসলাম। এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের খিচুড়ি তার খুব পছন্দ। পাশাপাশি বাংলাদেশের চা ও বিরিয়ানিরও প্রশংসা করেন তিনি।

আতিফ বলেন, পৃথিবীর যেখানেই যান, বাংলাদেশের খাবারের প্রশংসা করেন। কেউ তার প্রিয় খাবার সম্পর্কে জানতে চাইলে তিনি বাংলাদেশে গিয়ে এখানকার খাবার খেয়ে দেখার পরামর্শ দেন বলেও জানান।

এ সময় বাংলাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার সঙ্গে কাজের অভিজ্ঞতাও তুলে ধরেন আতিফ। তিনি জানান, একটি সংগীত প্রতিযোগিতায় রুনা লায়লার সঙ্গে বিচারকের দায়িত্ব পালন করেছিলেন। সেখানে রুনা লায়লা ‘ও লাল মেরি’ গানটি পরিবেশন করেছিলেন, যা তাকে মুগ্ধ করেছিল।

বাংলাদেশে তার কোনো আত্মীয় রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে আতিফ বলেন, “আপনারা সবাই আমার আত্মীয়, আমার কাছে পরিবারের মতো।” তবে আক্ষরিক অর্থে বাংলাদেশে তার কোনো ঘনিষ্ঠ আত্মীয় নেই বলেও জানান তিনি।

আগামীকাল শুক্রবার বিকেলে ঢাকার মাদানি এভিনিউয়ের কোর্টসাইডে অনুষ্ঠিত হবে আতিফ আসলামের কনসার্ট। এতে আতিফ আসলাম ছাড়াও বাংলাদেশের ব্যান্ড ‘মেঘদল’ ও ‘লেভেল ফাইভ’ পারফর্ম করবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে