বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে গেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার দুপুর ১টা ৪২ মিনিটে তিনি সেখানে পৌঁছান।
এ সময় তারেক রহমানকে স্বাগত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সেলিমা রহমান। এ ছাড়া দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও সেখানে ছিলেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, জীবনে এই প্রথমবারের মতো গুলশান কার্যালয়ে গেছেন তারেক রহমান। তাঁর জন্য আজই ছিল ওই কার্যালয়ে প্রথম অফিস। সেখানে পৌঁছানোর পর তিনি নিজের জন্য নির্ধারিত কক্ষে গিয়ে চেয়ারে বসেন।