পতিত ফ্যাসিবাদের সাথে জড়িতদের বিচার বাংলার বুকে হতেই হবে - ইসলামী আন্দোলন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫
ইসলামী আন্দোলন বাংলাদেশ আহুত সংস্কার, বিচার ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে আগামী ২৮ জুন শনিবার, ঢাকার সোহরাওয়ার্দি ময়দানের মহাসমাবেশ বাস্তবায়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ সংশ্লিষ্ট ছাত্র, যুব, শ্রমিক ও পেশাজীবী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সমন্বয়ে বৃহস্পতিবার (১৯ জুন) দলের ফতুল্লা থানা কার্যালয়ে আয়োজিত এক যৌথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা দ্বীন ইসলাম ৷

প্রধান অতিথি তার বক্তব্যে  বলেন, বাংলাদেশকে স্বৈরতন্ত্রের হাত থেকে রক্ষা করতে দেশে মৌলিক  ও প্রয়োজনীয় সংস্কার করতেই হবে। পতিত ফ্যাসিবাদের সাথে জড়িতদের বিচার বাংলার বুকে হতেই হবে। এবং দেশে সুশাসন প্রতিষ্ঠা করার জন্য আগামী জাতীয় নির্বাচন পিআর পদ্ধতিতে হতেই হবে। এটাই জুলাইয়ের আকাংখা। এই আকাংঙ্খা বাস্তবায়নে ইসলামী আন্দোলন বাংলাদেশে প্রতিজ্ঞাবদ্ধ। তারই অংশ হিসেবে আগামী ২৮ জুন ঢাকায় গণবিস্ফোরণ ঘটবে ইনশাআল্লাহ।

ফতুল্লা থানার সভাপতি শফিকুল ইসলাম উপস্থিত নেতৃবৃন্দের প্রতি আহ্বান রেখে বলেন, এই মহাসমাবেশকে সামনে রেখে ফতুল্লা থানার সর্বস্তরের জনগণের কাছে দাওয়াত পৌঁছাতে হবে। পিআর পদ্ধতির সুফল মানুষকে বোঝাতে হবে। সংস্কার, বিচার ও পিআর পদ্ধতির নির্বাচনের প্রতি তাদের আগ্রহের আরেকটি প্রদর্শন হতে হবে আগামী ২৮ জুন।

বৈঠকে উপস্থিত ছিলেন থানার সভাপতি-মুহাম্মাদ শফিকুল ইসলাম, সহ-সভাপতি-আলহাজ্ব আব্দুস সালাম, সহ-সভাপতি আলহাজ্ব শাহজাহান বেপারী, সেক্রেটারি মুহাম্মাদ যোবায়ের হুসাইন, জয়েন্ট সেক্রেটারি মুহাম্মদ মাসুদুর রহমান, এসিস্টেন্ট সেক্রেটারি মুহাম্মাদ মাসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব রুবেল হুসাইন, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক এম শফিকুল ইসলাম, দফতর সম্পাদক মুহাম্মাদ মুক্তার হুসাইন, অর্থ ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব সাইদুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ও ইসলামী শ্রমিক আন্দোলনের নেতৃবৃন্দ।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড