রাজধানীর ১৯ মোড়ে এআই ট্রাফিক ক্যামেরা, ১,৫০০ মামলা ও ৩৮ হাজার সমন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩

রাজধানীতে ট্রাফিক আইন কার্যকরে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার আরও বিস্তৃত করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বর্তমানে ঢাকার ১৯টি গুরুত্বপূর্ণ মোড়ে এআইভিত্তিক ট্রাফিক ক্যামেরা চালু রয়েছে। এসব ক্যামেরার মাধ্যমে ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় এ পর্যন্ত ১ হাজার ৫০০টি মামলা এবং প্রায় ৩৮ হাজার যানবাহনের মালিকের নামে সমন জারি করা হয়েছে।

মঙ্গলবার তেজগাঁও ট্রাফিক বিভাগের লেক রোডে নতুন চারটি এআই ট্রাফিক ক্যামেরার উদ্বোধন শেষে এসব তথ্য জানান ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।

তিনি বলেন, এর আগে রাজধানীর ১৫টি গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে এ প্রযুক্তি চালু ছিল। নতুন চারটি ক্যামেরা যুক্ত হওয়ায় এখন মোট ১৯টি মোড়ে এআইভিত্তিক নজরদারি কার্যক্রম পরিচালিত হচ্ছে।

ডিএমপি কমিশনার জানান, ক্যামেরায় ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা শনাক্ত হলে সংশ্লিষ্ট যানবাহনের নিবন্ধিত মালিককে এসএমএস পাঠানোর পাশাপাশি ডাকযোগেও নোটিশ পাঠানো হচ্ছে।

তিনি আরও বলেন, রাজধানীর অন্যান্য গুরুত্বপূর্ণ মোড়েও পর্যায়ক্রমে এআই ট্রাফিক ক্যামেরা স্থাপন করা হবে। এছাড়া ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নীতিগত সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করছে ডিএমপি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি