রাতে সড়কে হেনস্তার অভিযোগ অভিনেত্রীর

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
কন্নড় চলচ্চিত্রের অভিনেত্রী এবং ‘বিগ বস কন্নড়’-এর সাবেক প্রতিযোগী দিব্যা সুরেশ ব্যাঙ্গালোরে গভীর রাতে সড়কে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ তুলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অভিজ্ঞতা তুলে ধরে ৩৩ বছর বয়সী এই অভিনেত্রী ঘটনাটিকে মানসিকভাবে অত্যন্ত আঘাতজনক বলে উল্লেখ করেছেন। একই সঙ্গে শহরে নারীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, রোববার রাত সাড়ে ১১টার দিকে এক কাজিনকে সঙ্গে নিয়ে গাড়ির দিকে হাঁটছিলেন দিব্যা সুরেশ। এ সময় এক অজ্ঞাত ব্যক্তি তাদের অনুসরণ করতে শুরু করেন এবং অশালীন আচরণ করেন বলে অভিযোগ করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় দিব্যা সুরেশ জানান, গাড়ির দিকে যাওয়ার সময় ওই ব্যক্তি তাদের অনুসরণ করতে থাকেন এবং প্রকাশ্যে অশালীন অঙ্গভঙ্গি করেন। বিষয়টি বুঝতে পেরে তারা তাকে থামতে বললেও তিনি তা উপেক্ষা করেন। গাড়িতে ওঠার আগ পর্যন্ত ওই ব্যক্তি একই আচরণ চালিয়ে যান বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, শুধু রাতে হাঁটার কারণে কোনো নারীকে এ ধরনের হয়রানির শিকার হওয়া উচিত নয়। একই সঙ্গে তিনি ব্যাঙ্গালোর পুলিশকে উদ্দেশ করে প্রশ্ন তোলেন, নারীদের জন্য যে নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়, সেটি কোথায়।

ঘটনার একটি ভিডিও ধারণ করে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছিলেন। যদিও পরে সেটি আর দেখা যায়নি। ভিডিওতে দিব্যা সুরেশকে ঘটনাটি ধারণ করার কথা বলতে শোনা যায়। এ সময় তার কাজিন অভিযুক্ত ব্যক্তির আচরণের দিকে ইঙ্গিত করেন। পরে দিব্যা জানান, গাড়িতে ওঠার পরও ওই ব্যক্তি তাদের অনুসরণ করছিলেন। তখন তার কাজিন পুলিশে ফোন করার পরামর্শ দেন।

দিব্যা সুরেশ ২০২১ সালে প্রচারিত ‘বিগ বস কন্নড়’-এর অষ্টম আসরে অংশ নিয়ে আলোচনায় আসেন। তিনি কন্নড় ভাষার একাধিক ধারাবাহিক ও চলচ্চিত্রে অভিনয় করেছেন। মডেল হিসেবে কর্মজীবন শুরু করার পর ২০১৭ সালে ‘মিস ইন্ডিয়া সাউথ’ খেতাব অর্জন করেন। একই বছর একটি চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। এরপর তিনি কন্নড় ভাষার বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন।

এর আগে গত বছর ব্যাঙ্গালোরে গভীর রাতে ঘটে যাওয়া একটি গাড়িচাপা দিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় দিব্যা সুরেশকে অভিযুক্ত গাড়ির চালক হিসেবে শনাক্ত করা হয়েছিল। ২০২৫ সালের ৪ অক্টোবর রাত দেড়টার দিকে বায়াতারায়ানাপুরা এলাকায় ওই দুর্ঘটনায় তিনজন আহত হন। পরে নজরদারি ক্যামেরার ফুটেজের ভিত্তিতে তাকে শনাক্ত করা হয়। পুলিশ জানিয়েছিল, ঘটনায় জড়িত গাড়িটি জব্দ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. যারা চাঁদাবাজি করে তারা প্রত্যেকেই বিএনপির: হাসনাত আবদুল্লাহ সদ্য. জামায়াতের লংমার্চ ফেরত বাসের ধাক্কায় পথচারী নিহত, খাদে পড়ে আহত ২০ নেতাকর্মী সদ্য. চাকরি থেকে বরখাস্ত হলেন পুলিশের ৬ কর্মকর্তা সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. যারা চাঁদাবাজি করে তারা প্রত্যেকেই বিএনপির: হাসনাত আবদুল্লাহ সদ্য. জামায়াতের লংমার্চ ফেরত বাসের ধাক্কায় পথচারী নিহত, খাদে পড়ে আহত ২০ নেতাকর্মী সদ্য. চাকরি থেকে বরখাস্ত হলেন পুলিশের ৬ কর্মকর্তা সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ