রোমাঞ্চকর ফাইনালে ৯ রানে গণিত বিভাগের জয়

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ‘আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬’-এ চ্যাম্পিয়ন হয়েছে গণিত বিভাগ। ফাইনালে আইন বিভাগকে ৯ রানে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা ঘরে তোলে তারা।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।

প্রথম ইনিংসে ব্যাট করে নির্ধারিত ১৫ ওভারে ১৭৩ রান সংগ্রহ করে গণিত বিভাগ। জবাবে ব্যাট করতে নেমে গণিত বিভাগের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে আইন বিভাগ নির্ধারিত ১৫ ওভারে ১৬৪ রান সংগ্রহ করেন। ফলে ৯ রানের জয় পায় গণিত বিভাগ।

টুর্নামেন্টে ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন গণিত বিভাগের ফাহিম চৌধুরী এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট হন আইন বিভাগের শিক্ষার্থী আবু নূরে মুস্তাক। সর্বোচ্চ উইকেট শিকার করেন গণিত বিভাগের অভিজিৎ বনিক এবং সর্বোচ্চ রান সংগ্রাহক হন একই বিভাগের রিয়াদ উদ্দীন সাকিব।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, 'কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই খেলাটি সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় তিনি সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি আরও বলেন, খেলায় এক দল হারবে, এক দল জিতবে এটাই স্বাভাবিক।'
 
রানার্সআপ ও চ্যাম্পিয়ন উভয় দলকেই তিনি শুভেচ্ছা ও অভিনন্দন জানান।'

শারীরিক শিক্ষা বিভাগের প্রধান মনিরুল আলম বলেন, 'এবারের টুর্নামেন্টটি ঝগড়া-ঝামেলা ছাড়াই শেষ করা সম্ভব হয়েছে। এজন্য তিনি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। আগামী বছরগুলোতেও যেন একইভাবে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে টুর্নামেন্ট আয়োজন করা যায়, সে প্রত্যাশার কথাও জানান তিনি।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে