সাজিদ হত্যার বিচারহীনতা: প্রক্টর পদত্যাগ না করলে ভিসি কার্যালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি ইবি ছাত্রদল আহ্বায়কের

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী শহীদ সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডের ছয় মাস পার হলেও খুনিদের বিচার নিশ্চিত করতে ব্যর্থ হওয়া এবং শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে না পারার অভিযোগে প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামানের পদত্যাগ দাবি করেছেন শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে পদত্যাগ বা অপসারণ না করা হলে উপাচার্য কার্যালয় ঘেরাও করা হবে।

সোমবার (২৬ জানুয়ারি) সাজিদ হত্যার বিচার ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে শিক্ষার্থীদের আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।

মানববন্ধনে সাহেদ আহম্মেদ বলেন, “এই ছয় মাসে প্রশাসন অনেক নয়-ছয় করেছে। আর এই নয়-ছয় চলতে দেওয়া হবে না। ছাত্রদলের পক্ষ থেকে প্রশাসনকে স্পষ্ট হুঁশিয়ারি দিতে চাই—ব্যর্থ প্রক্টর বডিকে আগামীকাল বিকেল ৪টার মধ্যে পদত্যাগ করতে হবে অথবা অপসারণ করতে হবে। তা না হলে আগামী বুধবার সকাল ১১টায় উপাচার্য কার্যালয় ঘেরাও করা হবে।”

তিনি আরও বলেন,“ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির কার্যক্রম নিয়েও আমার সন্দেহ রয়েছে। এই কমিটির সঙ্গে যারা জড়িত, তাদেরও তদন্তের আওতায় আনা উচিত।”

উপাচার্যের অনুপস্থিতিতে প্রক্টরের পদত্যাগের দাবি জানাতে উপ-উপাচার্যের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, দাবিটি উপাচার্যের সামনে উপস্থাপন করা হবে।

এদিকে মানববন্ধনের পরপরই শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে জানান,
“ইসলামী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রক্টর স্যারের পদত্যাগের আল্টিমেটাম ইবি ছাত্রদলের কোনো সাংগঠনিক সিদ্ধান্ত নয়।”

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি, শাখা ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সহ-সমন্বয়ক তানভীর মাহমুদ মণ্ডলসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, গত ১৭ জুলাই ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলসংলগ্ন পুকুরে ভেসে ওঠে শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর মরদেহ। পরবর্তীতে ভিসেরা প্রতিবেদনে জানা যায়, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনার ছয় মাস নয় দিন পার হলেও এখনো হত্যার রহস্য উদঘাটনে দৃশ্যমান অগ্রগতি নেই। গত সেপ্টেম্বর মাস থেকে এ হত্যাকাণ্ডের তদন্ত করছে সিআইডি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে