স্বেচ্ছাসেবক দল নেতা মামুন হত্যায় ৭জনের আত্মসমর্পন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫
নারায়ণগঞ্জের ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুন হোসাইনকে (৪০) গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ৭জন আদালতে আত্মসমর্পন করেছে।

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদের আদালতে তারা আত্মসমর্পন করে জামিন আবেদন করেন।

এসময় আদালত উভয় পক্ষের আইনজীবীদের শুনানী শেষে আত্মসমর্পনকারী রতন হোসাইন ওরফে রাখাল রতন, শাওন হোসেন, রাকিব প্রধান, নয়ন ওরফে কিলার নয়ন, শাহ আলম, জয়নাল ও রাসেল সহ প্রত্যেককে কারাগারে প্রেরন করেন।

আদালতের ভারপ্রাপ্ত পাবলিক প্রশিকিউটর (পিপি) অ্যাডভোকেট ওমর ফারুক নয়ন এর সত্যতা নিশ্চিত করে বলেন, আত্মসমর্পনকারী আসামিরা উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের মধ্যে স্বেচ্ছায় আত্মসমর্পনের আদেশ নিয়ে সংশ্লিষ্ট আদালতে হাজির হয়েছে। আদালত তাদের কারাগারে প্রেরনের নির্দেশ দিয়েছেন। মামলার তদন্তকারী অফিসার জিজ্ঞাসাবাদের জন্য ৭জনের বিরুদ্ধে রিমান্ড চাইতে পারেন।

৬ ফেব্রুয়ারি দিনগত রাত সাড়ে ৪টার দিকে ফতুল্লার কোতালেরবাগ পাকিস্তানী খাদের সামনে রেললাইনের পাশে মামুন হোসাইনকে গুলি করে হত্যা করা হয়। এঘটনায় মামুনের স্ত্রী বাদী হয়ে স্থানীয় আওয়ামীলীগ নেতা আক্তার ও সুমনসহ তাদের সমর্থকদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয়, আক্তার ও সুমনের নির্দেশে মামুনকে হত্যা করা হয়েছে।


না.গঞ্জে নিষিদ্ধ পলিথিন ব্যাবহার ও বাজারজাতকরণ বন্ধে অভিযান, জরিমানা

নারায়ণগঞ্জে নিষিদ্ধ পলিথিন ব্যাবহার ও বাজারজাতকরণ বন্ধে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। এসময় তিনটি প্রতিষ্ঠানকে ৩ হাজার ৬শত টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) নারায়ণগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক এ এইচ এম রাসেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সকালে শহরের খানপুর এলাকায় নারায়ণগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুহা তাবিল ও মোঃ তারিকুল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

এসময় অভিযানে প্রায় ১০ কেজি পলিথিন ব্যাগ জব্দ করা হয়। অভিযানে মোসার্স আলী এন্টারপ্রাইজকে ২ হাজার, মেসার্স সাঈদ স্টোরকে ৮শ ও রাসেল স্টোরকে ৮শ টাকা জরিমানা করা হয়।

এসময় ভবিষ্যতেও নিষিদ্ধ পলিথিন ব্যাগের ক্রয় বিক্রয় ও বাজারজাতকরণের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের আভিযান চলমান থাকবে বলে জানান তারা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি