শহীদ বুদ্ধিজীবীদের পাকিস্তানিরা নয়, হত্যা করে ভারতীয়রা: গোলাম পরওয়ার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬

শহীদ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে পাকিস্তানিরা নয়, বরং ভারতীয়রাই জড়িত ছিল বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। রোববার রাজধানীর ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউশনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জামায়াতের ঢাকা মহানগর উত্তর আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, এ দেশের দিল্লির তাঁবেদাররা দীর্ঘদিন ধরে বুদ্ধিজীবী হত্যার সব দায় ঘৃণিতভাবে জামায়াতে ইসলামীর ওপর চাপানোর চেষ্টা করে আসছে। তবে ইতিহাসের নানা তথ্য সামনে আসছে, যা থেকে বোঝা যায়—দিল্লির পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবেই ভারতীয়রা দেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করেছে।

তিনি আরও বলেন, ৮ ডিসেম্বর বিজয়ের আগেই ভারতীয় ৩৬ সেনা ঢাকায় অবতরণ করেছিল—এর রেকর্ড রয়েছে। তখন রাজধানী ঢাকাসহ তৎকালীন পূর্ব পাকিস্তান কার্যত ভারতীয় সেনাদের নিয়ন্ত্রণে ছিল। সে সময় পাকিস্তানি সেনা, রাজাকার ও আল-বদর বাহিনীর সদস্যরা আত্মসমর্পণ, প্রাণ বাঁচানো কিংবা পালিয়ে যাওয়ার চেষ্টায় ব্যস্ত ছিল। এমন পরিস্থিতিতে কে কাকে খুঁজে এনে হত্যা করবে—সে প্রশ্নও তোলেন তিনি।

ভারতের জনগণের প্রতি কোনো আক্রোশ নেই উল্লেখ করে মিয়া গোলাম পরওয়ার বলেন, তবে ভারতের সাম্প্রদায়িক হিন্দুত্ববাদী সরকার বারবার ক্ষমতায় এসে বাংলাদেশের স্বাধীন সত্তা ক্ষুণ্ন করেছে এবং এ দেশের ইসলামি মূল্যবোধ ধ্বংসের লক্ষ্যে জনগণের ওপর হত্যার ষড়যন্ত্র চাপিয়ে দিয়েছে।

জামায়াতের ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এ সভায় আরও বক্তব্য দেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন ও মোবারক হোসাইন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয় সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয় সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী