শিল্পায়নের অবনতি ও ঋণ সংকটে চাকরি হারিয়েছে ১৪ লাখ মানুষ : এ কে আজাদ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
হা-মীম গ্রুপের চেয়ারম্যান ও এমডি এ কে আজাদ দেশের অর্থনীতি ও ব্যাংকিং খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, শিল্প খাতে মন্দার কারণে ইতিমধ্যে প্রায় ১৪ লাখ মানুষ চাকরি হারিয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) সকালে ‘বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন ২০২৫’-এর উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে এ কে আজাদ বলেন, 'প্রতি বছর দেশে অন্তত ৩০ লাখ মানুষ নতুন করে শ্রমবাজারে প্রবেশ করে। কিন্তু শিল্প খাতে নতুন কর্মসংস্থান সৃষ্টি না হওয়ায় এই বৃহৎ সংখ্যক মানুষের জন্য কাজের সুযোগ তৈরি হচ্ছে না। ফলে দেশে বেকারত্বের হার দ্রুত বাড়ছে।'

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ বুলেটিন অনুযায়ী গত অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি ৪.২২ শতাংশ ছিল। তবে চলতি অর্থবছরে এটি ৩.৯৭ শতাংশে নেমে আসতে পারে। তার মতে, প্রবৃদ্ধির এই ধীরগতি অর্থনীতির ভেতরে বাড়তে থাকা চাপেরই প্রতিফলন।'

তিনি ব্যাংকিং খাতের পরিস্থিতিকেও উদ্বেগজনক হিসেবে উল্লেখ করেছেন। দেশের খেলাপি বা শ্রেণীকৃত ঋণের হার বর্তমানে ২৪ শতাংশে পৌঁছেছে, যা প্রকৃতপক্ষে আরও বেশি হতে পারে বলে ধারণা করছেন তিনি।

বেসরকারি খাতের অবস্থা নিয়ে এ কে আজাদ বলেন, 'বাংলাদেশ ব্যাংকের সংকোচনমূলক মুদ্রানীতির কারণে সুদের হার বেড়ে গেছে। এর প্রভাব পড়েছে ঋণের প্রবাহে। আমরা মাত্র ৬ শতাংশ হারে ঋণ পাচ্ছি, যা শিল্প খাতের জন্য যথেষ্ট নয়।'

তিনি আরও জানান, দেশে শিল্পায়নের গতি মারাত্মকভাবে কমে গেছে। নতুন শিল্প স্থাপন আর হচ্ছে না। গত বছর ক্যাপিটাল মেশিনারি আমদানি কমেছিল, আর চলতি বছরে তা আগের বছরের তুলনায় আরও ২৬ শতাংশ কমেছে। এটি শিল্প খাতের দুরবস্থার স্পষ্ট ইঙ্গিত দেয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে