সংসদে মনিরুল হক চৌধুরীর বক্তব্যকে ‘বর্ণবাদী, আচরণ বলে আখ্যায়িত নাহিদ ইসলাম

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২

জাতীয় সংসদে বিরোধীদলীয় উপনেতার স্ত্রীকে নিয়ে কটাক্ষ এবং নারী সংসদ সদস্যদের পোশাক ও ধর্মীয় স্বাধীনতা বিষয়ে মন্তব্যকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ঘটনায় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর বক্তব্যকে ‘অমার্জনীয়’ ও ‘বর্ণবাদী আচরণ’ বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম।

রোববার (১৪ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ষষ্ঠ কার্যদিবসে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ প্রতিক্রিয়া জানান।

সংসদে জামায়াতে ইসলামীর সদস্য মো. নূরুল ইসলামের বক্তব্যকে কেন্দ্র করে সরকারি ও বিরোধী দলের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরই ধারাবাহিকতায় মনিরুল হক চৌধুরীর একটি বক্তব্য নিয়ে আপত্তি তুলে বক্তব্য দেন নাহিদ ইসলাম।

তিনি বলেন, মনিরুল হক চৌধুরী বিভিন্ন সময়ে সংসদে ইতিহাস ও রাজনৈতিক প্রসঙ্গ নিয়ে বক্তব্য রাখলেও এবার তিনি সংসদীয় শালীনতা ও সাংবিধানিক অধিকারের সীমা অতিক্রম করেছেন। বিরোধীদলীয় উপনেতার স্ত্রীকে নিয়ে ব্যক্তিগত মন্তব্য এবং নারী সংসদ সদস্যদের পোশাক নিয়ে প্রশ্ন তোলা তাদের ব্যক্তিগত ও ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপের শামিল।

নাহিদ ইসলাম আরও বলেন, এই ধরনের বক্তব্য হীন মানসিকতা ও বর্ণবাদী আচরণের বহিঃপ্রকাশ। ভবিষ্যতে যেন কোনো সংসদ সদস্য এমন মন্তব্য না করেন, এটাই প্রত্যাশা।

এ বিষয়ে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল জানান, বিতর্কিত অংশ সংসদের কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জ করার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি রুলিং দিয়ে বলেন, সংসদে কেউ কারও ব্যক্তিগত স্বাধীনতা নিয়ে মন্তব্য করতে পারবেন না এবং সংসদের মর্যাদা ও শালীনতা বজায় রাখতে হবে।

পরে স্পিকার জানান, প্রয়োজনে মনিরুল হক চৌধুরীকে যথাসময়ে নিজের বক্তব্য ব্যাখ্যা করার সুযোগ দেওয়া হবে। তিনি সংসদ সদস্যদের চলমান বিতর্কের ইতি টেনে মূল বাজেট আলোচনায় ফিরে যাওয়ার আহ্বান জানান।

এ সময় পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এনি বক্তব্যের পক্ষে অবস্থান নিতে চাইলে স্পিকার তাকে থামিয়ে দেন এবং জানান, একবার কোনো অংশ এক্সপাঞ্জ করা হলে তা নিয়ে পুনরায় ব্যাখ্যার সুযোগ নেই।

পরবর্তীতে চিফ হুইপ নূরুল ইসলাম মণি সংসদীয় বিধির আলোকে মনিরুল হক চৌধুরীকে নিজের অবস্থান ব্যাখ্যার সুযোগ দেওয়ার অনুরোধ জানান। তবে স্পিকার জানান, প্রয়োজন হলে যথাসময়ে তাকে কথা বলার সুযোগ দেওয়া হবে।

সূত্র: বার্তা  ২৪

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পরমাণু হামলার আশঙ্কায় নাগরিকদের সতর্ক করল ইরান সদ্য. ইসরায়েলকে আর অর্থ দিতে চান না ট্রাম্প, আটকে যাচ্ছে ৪ বিলিয়ন ডলার সদ্য. ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে শ্রমিকদের অবরোধ, যান চলাচল বন্ধ সদ্য. চারদিন গ্যাস বন্ধের খবর গুজব: পেট্রোবাংলা সদ্য. হাসিনার সম্পত্তি বিক্রির অর্ধেক অর্থ পাবেন জুলাই অভ্যুত্থানে নিহতদের স্বজনেরা, মন্ত্রণালয়ে চিঠি সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পরমাণু হামলার আশঙ্কায় নাগরিকদের সতর্ক করল ইরান সদ্য. ইসরায়েলকে আর অর্থ দিতে চান না ট্রাম্প, আটকে যাচ্ছে ৪ বিলিয়ন ডলার সদ্য. ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে শ্রমিকদের অবরোধ, যান চলাচল বন্ধ সদ্য. চারদিন গ্যাস বন্ধের খবর গুজব: পেট্রোবাংলা সদ্য. হাসিনার সম্পত্তি বিক্রির অর্ধেক অর্থ পাবেন জুলাই অভ্যুত্থানে নিহতদের স্বজনেরা, মন্ত্রণালয়ে চিঠি