বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম বিষয়ক অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'হাসপাতালগুলোতে আমরা সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে চাই। প্রধানমন্ত্রী যে নির্দেশনা ও বার্তা দিয়েছেন, সে অনুযায়ী আমরা কাজ করব। দায়িত্বে থাকা চিকিৎসকরা ঠিকমতো সেবা দিচ্ছেন কি না, তা দেখতে আমরা তাৎক্ষণিকভাবে পরিদর্শনে যাব। আমাদের কার্যক্রমে যেন সাধারণ মানুষ প্রকৃত উপকার পায়, তা নিশ্চিত করতে হবে।'
তিনি আরও বলেন, 'স্বাস্থ্যখাতে কোনো ধরনের সিন্ডিকেট বা অনিয়ম বরদাশত করা হবে না। সেবার মান উন্নয়ন ও শৃঙ্খলা নিশ্চিতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।'
স্বাস্থ্যসচিব মো. সাইদুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত।
সভায় স্বাস্থ্যসচিব বলেন, 'বিভিন্ন বিভাগ ও প্রতিষ্ঠানে বিপুলসংখ্যক শূন্য পদ থাকায় অনেক ক্ষেত্রে মানুষ প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এসব শূন্য পদ দ্রুত পূরণে কার্যকর ব্যবস্থা নিতে হবে।'