টানা বৃষ্টিতে পানির নিচে রাজধানী, ভোগান্তির শেষ নেই, যানজট-জলজটে থমকে নগরজীবন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
টানা ভারী বর্ষণে রাজধানীর বিভিন্ন সড়ক ও অলিগলি পানিতে তলিয়ে গেছে। জলাবদ্ধতার কারণে বহু সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী, বিশেষ করে কর্মজীবী মানুষ।

রোববার (১২ জুলাই) ভোর থেকেই ঢাকাজুড়ে টানা বৃষ্টি শুরু হয়। এর আগে কয়েক দিন ধরে থেমে থেমে বৃষ্টিপাত চলছিল।

সকালে মৌচাক, মালিবাগ, রামপুরা, বাড্ডা ও বারিধারা এলাকা ঘুরে দেখা যায়, অধিকাংশ সড়ক ও অলিগলি বৃষ্টির পানিতে ডুবে রয়েছে। বিভিন্ন স্থানে সড়কে পানি জমে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। বিশেষ করে নতুন বাজার থেকে কুড়িল বিশ্বরোডমুখী সড়কে তীব্র যানজট দেখা গেছে।

মালিবাগ রেলগেট এলাকায় কর্মজীবী আশিকুর রহমান বলেন, পুরো গলি পানিতে তলিয়ে যাওয়ায় আগেভাগে বের হলেও বাসার নিচে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। পরে একটি রিকশা পেয়ে তিনি মালিবাগ পর্যন্ত আসতে সক্ষম হন।

তিনি বলেন, ‘সাড়ে ৯টায় অফিস। এখনই সোয়া ৯টা বেজে গেছে। আজ বনানীর অফিসে সময়মতো পৌঁছানো কোনোভাবেই সম্ভব নয়।’

নর্দা থেকে গুলশানের কালাচাঁদপুরগামী সড়কও বৃষ্টির পানিতে ডুবে গেছে। এতে গুলশান, বনানী ও বারিধারামুখী কর্মজীবীরা সড়কের মুখেই আটকে পড়ছেন।

আটকে পড়া যাত্রীদের একজন, গুলশানের একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী কায়সার আলম বলেন, ‘সকাল ১০টায় অফিস শুরু হয়েছে। কিন্তু এখনো এখানে আটকে আছি। রিকশাও পাচ্ছি না।’

মাহসিন নামে আরেক যাত্রী বলেন, ‘গুলশান যাব। ১০০ টাকা ভাড়া চাওয়ায় রিকশায় উঠিনি। এখন আর কোনো রিকশাই পাওয়া যাচ্ছে না। বিপদেই পড়ে গেছি।’

রিকশার অপেক্ষায় থাকা জুয়েল মিয়া জানান, তিনি বনানী কবরস্থান এলাকায় যাবেন। প্রায় আধা ঘণ্টা ধরে অপেক্ষা করেও কোনো রিকশা পাননি।

বারিধারা কূটনৈতিক এলাকার ভেতরের বিভিন্ন সড়কও বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। উত্তর ফটকসংলগ্ন এলাকায় কোথাও হাঁটু, কোথাও কোমরসমান পানি জমতে দেখা গেছে। সাধারণত বহিরাগত রিকশার প্রবেশ নিষিদ্ধ থাকলেও জলাবদ্ধতার কারণে বাধ্য হয়ে সেগুলোকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। পানিতে ডুবে থাকা সড়কে কয়েকটি গাড়িও বিকল হয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীর অন্যান্য এলাকাতেও একই ধরনের পরিস্থিতি বিরাজ করছে। সকাল থেকে টানা বৃষ্টিতে বিভিন্ন সড়ক ও অলিগলিতে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে যানজট আরও তীব্র হয়ে জনভোগান্তি চরম আকার ধারণ করেছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি