টাঙ্গাইলে ৩০ বছর পর চালু হলো বন্ধ থাকা সিনেমা হল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
টাঙ্গাইলে ব্যক্তিগত উদ্যোগ এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) ফিল্ম সোসাইটির সহযোগিতায় দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে বন্ধ থাকা ঐতিহ্যবাহী রওশন টকিজ সিনেমা হল নতুন আঙ্গিকে পুনরায় যাত্রা শুরু করেছে। শহরের প্রাণকেন্দ্র নিরালা মোড়ের সিডিসি মার্কেট ভবনে “নিউ রওশন টকিজ” নামে কার্যক্রম শুরু করেছে পঞ্চাশের দশকে নির্মিত এই সিনেমা হলটি।

নতুনভাবে হলটির কার্যক্রম চালু করেন প্রযোজক, নির্মাতা ও লেখক তানভীর হোসেন প্রবাল এবং তাঁর সহধর্মিণী শারমীন হায়াৎ দীপা।

গত ৩০ মে ব্যবসাসফল চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রিমিয়ার প্রদর্শনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পুনরায় কার্যক্রম শুরু করে সিনেমা হলটি। উল্লেখ্য, ১৯৯৬ সালে ব্যবসায়িক মন্দার কারণে প্রায় ৪৬ বছর পুরোনো এই হলটির কার্যক্রম বন্ধ হয়ে যায়।

বর্তমানে নিউ রওশন টকিজে চারটি ক্যাটাগরিতে মোট ১৩৬টি আসনের ব্যবস্থা রয়েছে। দর্শকদের জন্য রাখা হয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) পরিবেশ ও আধুনিক সাউন্ড সিস্টেম। ইউনিপ্লেক্স মডেলে পরিচালিত এই হলে প্রতিদিন একই চলচ্চিত্রের চারটি করে প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। বর্তমানে ঈদে মুক্তিপ্রাপ্ত শাকিব খান অভিনীত ‘রকস্টার’ মুভির শো চলছে।

এ বিষয়ে মাভাবিপ্রবি ফিল্ম সোসাইটির সভাপতি রায়হান মাহমুদ বলেন, “ফিল্ম নিয়ে কাজ করার সুবাদে সিনেমা হল কর্তৃপক্ষ আমাদের সঙ্গে যোগাযোগ করেন। আমাদেরও মনে হয়েছে টাঙ্গাইলে একটি আধুনিক সিনেমা হলের প্রয়োজন রয়েছে। পরবর্তীতে প্রবাল ভাইকে বিভিন্নভাবে সহযোগিতা করার মাধ্যমে হলটি পুনরায় চালু করা সম্ভব হয়েছে। বর্তমানে মাভাবিপ্রবি শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি মাভাবিপ্রবি ফিল্ম সোসাইটি হলটির প্রচারণা কার্যক্রম এবং বিভিন্ন পার্ট-টাইম কর্মসংস্থানের সঙ্গে যুক্ত থাকবে।”

হলটির বর্তমান কর্ণধার তানভীর হোসেন প্রবাল বলেন, “ছোটবেলায় এই সিনেমা হলেই বসে সিনেমা দেখেছি, এখান থেকেই চলচ্চিত্রের প্রতি আমার ভালোবাসার শুরু। দীর্ঘদিন বন্ধ থাকার পর টাঙ্গাইলের দর্শকদের জন্য আবারও একটি আধুনিক, পরিচ্ছন্ন ও পারিবারিক পরিবেশে সিনেমা উপভোগের সুযোগ তৈরি করার চেষ্টা করেছি। ঢাকার একটি আধুনিক সিনেপ্লেক্সে দর্শকরা যেসব সুবিধা পেয়ে থাকেন, সেসব সুবিধার অধিকাংশই এখানে নিশ্চিত করা হয়েছে। আমাদের লক্ষ্য টাঙ্গাইলের মানুষকে মানসম্মত সিনেমা দেখার অভিজ্ঞতা উপহার দেওয়া।”

হল কর্তৃপক্ষ জানায়, বর্তমানে টিকিট শুধুমাত্র অফলাইনে পাওয়া গেলেও খুব শিগগিরই অনলাইন টিকিটিং ব্যবস্থা চালু করা হবে। পাঁচটি পৃথক ক্যাটাগরিতে ৩০০ থেকে ৬০০ টাকার মধ্যে টিকিট সংগ্রহ করা যাচ্ছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি