তনু হত্যা মামলা: রিমান্ড শেষে কারাগারে হাফিজুর, অভিযুক্ত আরও দুই সাবেক সেনা সদস্যকে খুঁজছে পুলিশ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
কুমিল্লার বহুল আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া সাবেক সেনাসদস্য হাফিজুর রহমানকে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (২৬ এপ্রিল) মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই-এর পরিদর্শক তরিকুল ইসলাম তাকে আদালতে হাজির করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল আমান এ আদেশ দেন।

এদিকে, মামলার অপর দুই প্রধান সন্দেহভাজন সার্জেন্ট জাহিদ ও সৈনিক শাহীন আলমকে গ্রেপ্তারে জোর তৎপরতা চালাচ্ছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, তাদের মধ্যে একজন ইতোমধ্যে দেশের বাইরে পালিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে, আর অন্যজন দেশে আত্মগোপনে রয়েছেন। দেশে অবস্থানরত অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনতে বিশেষ দল কাজ করছে।

তদন্ত সূত্রে জানা গেছে, অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমান (৫২) তনুকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে নিয়ে যেতেন। তার মাধ্যমেই তনুর সাংস্কৃতিক অঙ্গনে যাতায়াত শুরু হয়। পিবিআই কর্মকর্তাদের মতে, তিনি হত্যাকাণ্ডের ঘটনাক্রমের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত।

তবে তিনি সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত এবং গোয়েন্দা সংস্থায় কাজের অভিজ্ঞতাসম্পন্ন হওয়ায় রিমান্ডে জিজ্ঞাসাবাদে তথ্য আদায় ছিল বেশ জটিল। তারপরও গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তদন্তের স্বার্থে সেসব তথ্য এখনই প্রকাশ করা হয়নি।

অপরদিকে, সন্দেহভাজনদের পরিচয় নিয়েও কিছুটা বিভ্রান্তি দেখা দিয়েছে। তনুর বাবার দাবি, অভিযুক্ত সৈনিকের নাম জাহিদ; তবে পিবিআই-এর তদন্তে শাহীন আলম নামে আরেক ব্যক্তির সংশ্লিষ্টতা পাওয়া গেছে।

তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, জাহিদ ও শাহীন আলম দুইজন ভিন্ন ব্যক্তি—তদন্তের মাধ্যমেই বিষয়টি স্পষ্ট হবে।

মামলার অগ্রগতিতে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ডিএনএ পরীক্ষা। ২০১৭ সালে সিআইডির পরীক্ষায় তনুর পোশাক থেকে তিনজন পুরুষের ডিএনএ নমুনা পাওয়া যায়।

সম্প্রতি আদালতের অনুমতি নিয়ে হাফিজুর রহমানের ডিএনএ নমুনা সংগ্রহ করে তা ক্রস-ম্যাচিংয়ের জন্য পরীক্ষাগারে পাঠানো হয়েছে। এই প্রতিবেদনই মামলার পরবর্তী অগ্রগতির দিক নির্ধারণ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, ২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লা সেনানিবাস এলাকায় টিউশনি শেষে ফেরার পথে সোহাগী জাহান তনুর মরদেহ উদ্ধার করা হয়। দীর্ঘ এক দশক পর বর্তমান সময়ে সন্দেহভাজনদের গ্রেপ্তার ও ডিএনএ পরীক্ষার উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন আইনজীবী ও সাধারণ মানুষ।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি কাইমুল হক রিংকু বলেন, দীর্ঘদিন এ মামলাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা হলেও এখন প্রমাণিত হচ্ছে—আইন সবার জন্য সমান। দ্রুত ডিএনএ প্রতিবেদনের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী সদ্য. ককটেল তৈরির সরঞ্জাম ও ৯ হাজার মুখোশসহ যুবলীগ নেতা গ্রেপ্তার সদ্য. হরমুজ খুলতে ৭ দিনের রোডম্যাপ ইরানের, কী আছে এতে সদ্য. আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একত্রে গণনার সুযোগ নেই: হাইকোর্ট সদ্য. বগুড়ায় দলিলের নকল তুলতে ঘুষ, ২ কোটি রাজস্বের ৮ কোটি টাকা আদায় সদ্য. এলএনজি সরবরাহ বাড়ায় স্বাভাবিক হয়েছে গ্যাস সরবরাহ সদ্য. দেশের সব বিভাগেই হতে পারে বৃষ্টি সদ্য. শ্রীনগরে অগ্রণী ব্যাংকের গ্রাহকদের কোটি টাকা নিয়ে উধাও এক কর্মকর্তা! সদ্য. নেতানিয়াহুর ভাষণ বর্জন করা দেশগুলোর তালিকা করছে ইসরায়েল সদ্য. হুতিদের বিরুদ্ধে যুদ্ধে জড়াচ্ছে পাকিস্তান-তুরস্ক? সদ্য. জাতিসংঘে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী সদ্য. ককটেল তৈরির সরঞ্জাম ও ৯ হাজার মুখোশসহ যুবলীগ নেতা গ্রেপ্তার সদ্য. হরমুজ খুলতে ৭ দিনের রোডম্যাপ ইরানের, কী আছে এতে সদ্য. আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একত্রে গণনার সুযোগ নেই: হাইকোর্ট সদ্য. বগুড়ায় দলিলের নকল তুলতে ঘুষ, ২ কোটি রাজস্বের ৮ কোটি টাকা আদায় সদ্য. এলএনজি সরবরাহ বাড়ায় স্বাভাবিক হয়েছে গ্যাস সরবরাহ সদ্য. দেশের সব বিভাগেই হতে পারে বৃষ্টি সদ্য. শ্রীনগরে অগ্রণী ব্যাংকের গ্রাহকদের কোটি টাকা নিয়ে উধাও এক কর্মকর্তা! সদ্য. নেতানিয়াহুর ভাষণ বর্জন করা দেশগুলোর তালিকা করছে ইসরায়েল সদ্য. হুতিদের বিরুদ্ধে যুদ্ধে জড়াচ্ছে পাকিস্তান-তুরস্ক?