ট্রাম্পের পোস্ট ঘিরে ক্ষোভ ওবামার: ‘সরকারি কর্মকর্তাদের লজ্জা-শিষ্টাচার হারিয়ে গেছে’

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা একটি বর্ণবাদী ভিডিওকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেছেন, একসময় সরকারি কর্মকর্তাদের মধ্যে যে লজ্জা-শিষ্টাচার ও পদের প্রতি সম্মানবোধ ছিল, তা এখন আর দেখা যায় না। খবর বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে সম্প্রতি একটি আপত্তিকর ভিডিও পোস্ট করা হয়। ভিডিওটির শেষাংশে ওবামা ও তাঁর স্ত্রী মিশেল ওবামাকে বানরের রূপে উপস্থাপন করা হয়, যা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।

ডেমোক্র্যাট ও রিপাবলিকান—উভয় দলের নেতাদের কাছ থেকেই এ নিয়ে নিন্দা জানানো হয়। শুরুতে হোয়াইট হাউস ভিডিওটি ঘিরে সমালোচনাকে ‘ভুয়া ক্ষোভ’ বলে উল্লেখ করে। তবে পরে দাবি করা হয়, একজন কর্মীর কারণে ভিডিওটি পোস্ট হয়েছিল এবং সেটি মুছে ফেলা হয়েছে।

এ ঘটনায় প্রতিক্রিয়া জানাতে গিয়ে ওবামা লিবারেল পডকাস্টার ব্রায়ান টাইলার কোহেন-এর সঙ্গে এক পডকাস্টে কথা বলেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) প্রকাশিত ৪৭ মিনিটের ওই আলোচনায় যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ‘ডিসকোর্স’ বা কথোপকথনের বর্তমান অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

কোহেন আলোচনার এক পর্যায়ে ট্রাম্পের বিতর্কিত পোস্টের প্রসঙ্গ তোলেন। জবাবে ওবামা বলেন, আমেরিকার অধিকাংশ মানুষ এ ধরনের আচরণকে গভীরভাবে উদ্বেগজনক বলে মনে করেন। তাঁর ভাষায়, এসব বিষয় যেমন দ্রুত মনোযোগ আকর্ষণ করে, তেমনি গুরুত্বপূর্ণ ইস্যু থেকে দৃষ্টি সরিয়েও দেয়।

পডকাস্টে ওবামা আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও টেলিভিশনে এক ধরনের ‘ভাঁড়ামি’ চলছে। বাস্তবতা হলো, যারা একসময় পদের প্রতি সম্মান, শিষ্টাচার ও সৌজন্যবোধকে গুরুত্ব দিতেন, তাদের মধ্যেও এখন আর সেই লজ্জাবোধ কাজ করছে বলে মনে হয় না।

তবে পুরো আলোচনায় ওবামা সরাসরি ট্রাম্পের নাম উল্লেখ করেননি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন সদ্য. পুনরায় বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী সদ্য. আশুলিয়ায় পোশাক কারখানায় ভয়াবহ আগুন সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. কওমি মাদ্রাসায় শারীরিক শাস্তি বন্ধে শিক্ষা বোর্ডের নির্দেশনা সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন সদ্য. পুনরায় বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী সদ্য. আশুলিয়ায় পোশাক কারখানায় ভয়াবহ আগুন সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. কওমি মাদ্রাসায় শারীরিক শাস্তি বন্ধে শিক্ষা বোর্ডের নির্দেশনা