ত্রয়োদশ নির্বাচনে বিএনপি’র ভূমিধস বিজয়ে ইবি ছাত্রদলের দোয়া মাহফিল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ভূমিধস বিজয় লাভ ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এই দোয়া মাহফিল আয়োজন করে শাখা ছাত্রদল।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক। উপস্থিত ছিলেন বিএনপিপন্থি অধ্যাপক ড. মিজানুর রহমান, অধ্যাপক ড. নজিবুল হক, সাদাদলের আহ্বায়ক অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান ও ইবি জিয়া পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রশিদুজ্জামানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এছাড়া শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমী মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলী ও সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফিসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিল শেষে শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহমেদ বিজয়ের অনুভুতি প্রকাশ করে বলেন, ‘দেশবাসীকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। জুলাই অভ্যুত্থানে যেসব ভাই-বোনেরা শহিদ হয়েছিল তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা অসুস্থ আছে তাদের সুস্থতা কামনা করছি। পাশাপাশি প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাগফেরাত কামনা করছি। আগামী নেতৃত্ব জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণের অপেক্ষায় আছি।’

এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকাণ্ডের সমালোচনা করে নির্বাচিত সরকার গঠন করার পর বিশ্ববিদ্যালয় প্রশাসনে প্রশাসনিক হর্তাকর্তা পরিবর্তন আনার ইঙ্গিত দিলেন তিনি। এছাড়া বিশ্ববিদ্যালয়টি শহিদ জিয়াউর রহমান প্রতিষ্ঠা করায় সব ধরনের সুবিধায় অগ্রাধিকার পাবে বলেও ব্যক্ত করেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে