যারা মিটার চুরি করেছে, তারাই এখন ভোট চুরির প্রস্তুতি নিচ্ছে: হাসনাত আব্দুল্লাহ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
যারা অতীতে ট্রান্সমিটার, মিটার বা ব্যাংকের টাকা চুরি করেছে, তারাই এখন ভোট চুরির প্রস্তুতি নিচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় জোটের কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে দেবীদ্বার উপজেলার ইউছুফপুর ইউনিয়নে ‘ভারতীয় আগ্রাসন বিরোধী পদযাত্রা’র অংশ হিসেবে আয়োজিত এক উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।

হাসনাত বলেন, 'চুরি করে ভোট দিয়ে ক্ষমতায় আসার কোনো লাভ নেই। আমরা ভোট চুরি হতে দিচ্ছি না, বরং জনগণ যাতে তাদের ভোট দিতে পারে, সে ব্যবস্থাও আমরা নিশ্চিত করব।'

তিনি আরও বলেন, 'হারাম দিয়ে শুরু করে কখনো হালাল কাজ করা যাবে না। যারা অতীতে দুর্নীতি, ঋণখেলাপি বা মিটার চুরিতে জড়িত ছিলেন, সেই বিষয়গুলো জনগণের কাছে প্রকাশ করেছি। যারা ভোট চুরির চেষ্টা করবে, তারা তা কখনও সফল হবে না। আমরা জনতাকে সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করব।'

এদিকে, শনিবার সকাল থেকে দেবীদ্বারের বিভিন্ন এলাকায় ভারতীয় আগ্রাসন বিরোধী পদযাত্রায় অংশ নেন। এসময় স্থানীয় এনসিপি ও জামায়াতে ইসলামের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে ফের সতর্কবার্তা দিল ইরান সদ্য. বিশ্বজুড়ে ইরানি এয়ারলাইনসের কার্যক্রম বন্ধের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের সদ্য. সুবিধাজনক সময়ে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. খালেদা জিয়ার ছবি পোড়ানোর মামলায় কারাগারে আ.লীগ নেতা সদ্য. নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে ফের সতর্কবার্তা দিল ইরান সদ্য. বিশ্বজুড়ে ইরানি এয়ারলাইনসের কার্যক্রম বন্ধের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের সদ্য. সুবিধাজনক সময়ে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. খালেদা জিয়ার ছবি পোড়ানোর মামলায় কারাগারে আ.লীগ নেতা সদ্য. নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব