যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপনে ঢাকায় অ্যামচ্যাম-যুক্তরাষ্ট্র দূতাবাসের যৌথ আয়োজন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩

ঢাকায় যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে স্মারক অনুষ্ঠানের আয়োজন করেছে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচ্যাম) ও বাংলাদেশে অবস্থিত মার্কিন দূতাবাস। শনিবার (৪ জুলাই) রাজধানীর শেরাটন হোটেলে যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের আড়াই শতাব্দীর স্বাধীনতার ইতিহাসের পাশাপাশি বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দীর্ঘস্থায়ী অংশীদারিত্ব, দ্বিপাক্ষিক সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা এবং জনগণের মধ্যে যোগাযোগ আরও জোরদারের বিষয়টি তুলে ধরা হয়।

স্বাগত বক্তব্যে অ্যামচ্যামের সভাপতি সৈয়দ মোহাম্মদ কামাল বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের সম্ভাবনার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, মার্কিন বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশ আরও শক্তিশালী করতে অ্যামচ্যাম কাজ করে যাচ্ছে।

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এইচ ই ব্রেন্ট টি ক্রিস্টেনসেন অর্থনৈতিক সহযোগিতা আরও গভীর করার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নিতে অ্যামচ্যামের ভূমিকাকেও গুরুত্বের সঙ্গে উল্লেখ করেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন অনুষ্ঠানে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা, চলমান সংস্কার এবং নীতিগত স্থিতিশীলতার বিষয় তুলে ধরেন। তিনি প্রযুক্তি হস্তান্তর, কর্মসংস্থান সৃষ্টি এবং গুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগ বাড়াতে মার্কিন উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে আমেরিকান সংগীতের একটি সাংস্কৃতিক পর্বও অনুষ্ঠিত হয়, যা দুই দেশের অভিন্ন মূল্যবোধ ও সাংস্কৃতিক বিনিময়ের প্রতীক হিসেবে তুলে ধরা হয়।

অ্যামচ্যামের ভাইস প্রেসিডেন্ট ও মেটলাইফ বাংলাদেশের সিইও আলা আহমদের ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। তিনি এ আয়োজন সফল করতে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

মার্কিন দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর পল ফ্রস্ট এবং অ্যামচ্যামের কোষাধ্যক্ষ রেজা উর রহমান মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, কূটনীতিক, ব্যবসায়ী নেতা এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন। এতে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অংশীদারিত্বের গভীরতা ও বহুমাত্রিক সম্পর্কের প্রতিফলন দেখা যায়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন সদ্য. আজ থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু, পাবে ৩৪ লাখ শিশু সদ্য. রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৫ সদ্য. পারমাণবিক অস্ত্র তৈরি করা হারাম: পেজেশকিয়ান সদ্য. চাকরি পেতে নেতার ফোন কেন, প্রশ্ন পাটওয়ারীর সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় ৬ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ সদ্য. বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী সদ্য. দেশের বাজারে কমলো সোনার দাম, ভরি কত? সদ্য. ইরানের ৭ দিনের শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করল ট্রাম্প, ফের হামলার শঙ্কা সদ্য. জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন সদ্য. আজ থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু, পাবে ৩৪ লাখ শিশু সদ্য. রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৫ সদ্য. পারমাণবিক অস্ত্র তৈরি করা হারাম: পেজেশকিয়ান সদ্য. চাকরি পেতে নেতার ফোন কেন, প্রশ্ন পাটওয়ারীর সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় ৬ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ সদ্য. বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী সদ্য. দেশের বাজারে কমলো সোনার দাম, ভরি কত? সদ্য. ইরানের ৭ দিনের শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করল ট্রাম্প, ফের হামলার শঙ্কা